শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ম্যানসিটিতে যোগ দিচ্ছেন চ্যাম্পিয়নস লিগ জয়ী গোলরক্ষক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৯ বার

পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন ক্লাবকে। এরপরই যেন কোচ এনরিকের সাথে দূরত্ব বাড়তে থাকে ইতালিয়ান এই গোলরক্ষকের। তাকে দলে ভেড়াতে দেখিয়েছিল ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান তবে শেষ মুহূর্তে তারা সেই লড়াই থেকে সরে গেছে। বর্তমানে পিএসজিতে থাকলেও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির ব্যাপারে মৌখিকভাবে একমত হয়েছেন বলে দাবি করছে দলবদলের সংবাদ বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো।
বর্তমানে ২৬ বছর বয়সী দোনারুম্মা পিএসজির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ। তবে দুই পক্ষের মধ্যে নতুন চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হওয়ায় ফরাসি ক্লাবটি তার অনুরোধে সাড়া না দিয়ে তাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য পিএসজি ৫০ মিলয়ন ইউরো ট্রান্সফার ফি চাচ্ছে।
পিএসজি এখন আর তাকে মূল দলের অংশ হিসেবে বিবেচনা করছে না। দোনারুম্মা আলাদাভাবে অনুশীলন করছেন এবং তাকে দলবদলের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে তার পিএসজি ছা
তবে, ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে হলে এডারসনকে দল ছাড়তে হবে যিনি বর্তমানে সিটির এক নম্বর গোলরক্ষক। শোনা যাচ্ছে, ব্রাজিলিয়ান গোলকিপারের প্রতি আগ্রহ দেখিয়েছে তুরস্কের শীর্ষ ক্লাব গালাতাসারাই।
সব কিছু ঠিকঠাক থাকলে শিগগিরই দোনারুম্মার ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories