বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য রেকর্ড গড়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ খেলার সময় ক্যারিয়ারের ৫০০ উইকেট সংগ্রহ করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি।
রোববার (২৪ আগস্ট) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে অসাধারণ বোলিং করেন সাকিব। মাত্র ২ ওভারে ১১ রান দিয়ে তিনি তুলে নেন ৩ উইকেট। এর মধ্যে পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করে সাকিব পূর্ণ করেন তার ৫০০ উইকেট। পরে আরও ২ উইকেট নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৫০২ উইকেট।
এছাড়া, টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ হাজার রান করা বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন সাকিব। মাইলফলক স্পর্শের পর খুশি সাকিব বলেছেন,‘এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। দীর্ঘ এক ক্যারিয়ার এবং অনেক কিছু অর্জন করতে পেরে আমি সত্যিই সন্তুষ্ট।
তবে সাকিব জানালেন, এই রেকর্ডের জন্য তাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। সিপিএলের চলতি আসরের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন তিনি, যেখানে তার সংগ্রহে ছিল মাত্র ১টি উইকেট। সাকিব বলেন,‘কিছুটা হতাশা ছিল তবে যখন সুযোগ পেলাম, আমি দলের প্রয়োজনে অবদান রাখতে পারলাম তা শান্তি দিয়েছে।’
এছাড়া, সাকিব তার পরিবারের কাছে এই অর্জনের জন্য কৃতজ্ঞ। তিনি বলেন,‘পরিবার পাশে থাকলে সবকিছু সহজ হয়ে যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অনেক স্বস্তি দেয়। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আমি এখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রয়েছি, তাদের সমর্থনেই আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories