বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

১২ ঘণ্টার ব্যবধানে করোনা কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
  • আপলোডের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৩০ বার

হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। করোনায় আক্রান্ত হয়েছেন ছেলে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরদিনই করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন বাবা। দু’জনই এখন মৃত। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাবা আবু সৈয়দ চৌধুরীর (৮০) এবং আজ বুধবার ছেলে আলমগীরের (৩৫) মৃত্যু হয়। তারা উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার বাসিন্দা।পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন একই হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা আবু সৈয়দ চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। আজ সকাল ৯টার দিকে ছেলে আলমগীর মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories