ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজের সম্পর্কের বয়স ৯ বছর। এবার তারা একটি নতুন অধ্যায়ের দিকে পা বাড়ালেন। সম্প্রতি জর্জিনাকে একটি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। এরপর থেকে এই আংটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
জর্জিনার আংটিতে থাকা হীরকখণ্ডের আকার নিয়ে নানা অনুমান করা হচ্ছে। কেউ বলছেন, এটি ২২ থেকে ৩০ ক্যারেট পর্যন্ত হতে পারে যার মূল্য ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ কোটি টাকা) থেকে শুরু হয়ে ৪০ লাখ ডলার (৪৮ কোটি টাকা) পর্যন্ত হতে পারে। যদিও এই আংটি দামি তবে গয়না বিশেষজ্ঞরা এটিকে বিশ্লেষণ করার সময় বলছেন, আংটির আকৃতি অনেক বড় এবং ভারী, যা হাতে পরার জন্য একেবারেই উপযুক্ত নয়।
স্পেনের গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ নতুন বিতর্ক উস্কে দিয়েছেন। ইতালির ‘কোরিরি ডেলো স্পোর্ট’ নামে এক ক্রীড়া সংবাদপত্রে এই গয়না বিশেষজ্ঞ বলেন, রোনালদোর উপহার আসলে একটি ককটেল রিং যা নেকলেসের মতো মনে হয় এবং হাতে পরতে অস্বস্তি হতে পারে। সানচেজ আরও বলেন, এই আংটিতে ত্রুটি রয়েছে, যদিও সেটিংটি ঠিক আছে।
অন্যদিকে, ১১ আগস্ট জর্জিনা তার ইনস্টাগ্রাম পোস্টে এই বাগদানের খবর শেয়ার করেন। উপহার পাওয়া আংটি পরে সেই হাত রেখেছিলেন রোনালদোর হাতের ওপর। এই ছবি জর্জিনা পোস্ট করে ক্যাপশন দিয়েছিলেন,‘আমি রাজি। এই জীবন কেন, পরের জন্মেও তোমাকে চাই।’ বিয়ের আংটি থেকে আলাদা করতে ককটেল আংটি ডান হাতে পরা হয়। কিন্তু জর্জিনা আংটিটি পরেছিলেন বাঁ হাতে।
Leave a Reply