মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

প্রথমবার সিপিএলে নাম লেখালেন রিজওয়ান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার

পাকিস্তান জাতীয় দলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তান দলে ডাক পাননি। বাবর আজমের মতো তাকে রাখা হয়নি, ফলে তিনি এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অংশ নিতে চলেছেন। এই লিগের বাকি সময়ের জন্য সেইন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস দলে যোগ দিয়েছেন রিজওয়ান।
ফ্র্যাঞ্চাইজিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিজওয়ানের দলে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে। সিপিএলের মাঝপথে ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান জাতীয় দলে যোগ দিতে যাওয়া ফজলহক ফারুকির বদলে দলে ঢুকেছেন রিজওয়ান।
এটা রিজওয়ানের জন্য সিপিএলে প্রথমবার খেলার সুযোগ। এর আগে তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অংশ নিয়েছিলেন। সিপিএলে খেলার মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বেধে দেওয়া বছরে দুইটি বিদেশি লিগের কোটা পূর্ণ করে ফেলবেন রিজওয়ান। চলতি বছরের শুরুতে তাকে দলে নিয়ে রেখেছে বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন রেনেগেডস।সিপিএলের চলতি আসরে সেইন্ট কিটস প্রথম ম্যাচে জয় লাভের পর টানা তিনটি ম্যাচ পরাজয়ের মুখ দেখে। শুক্রবার (২২ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৫টায় তাদের পরবর্তী ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হবে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories