বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১২১ বার

এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। সিলেটে অনুষ্ঠিতব্য সেই সিরিজের আম্পায়ার প্যানেলে থাকছেন সাথিরা জাকির জেসি। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বিসিবির আম্পায়ার্স কমিটি কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানায়, দুটি ম্যাচে রিজার্ভ আম্পায়ার ও একটি ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি।
চলতি বছর অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন জেসি। তবে তার আগে জেসিকে চাপের ম্যাচে অভ্যস্ত করতে ছেলেদের এই সিরিজটি বেছে নিয়েছে বিসিবি।
আইসিসির প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডস সিরিজের আগে বাংলাদেশের সাত আম্পায়ার যাচ্ছেন শ্রীলঙ্কায়। ২৪ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ।
উল্লেখ্য, সিলেটে ৩০ আগস্ট এবং ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিন ম্যাচ। সিরিজকে সামনে রেখে এরই মধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছে টাইগাররা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories