মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

৫০০ অতিথির খাবার গেল এতিমখানায়, বিয়ের অনুষ্ঠান পণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৪০ বার

বিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে সরকারি বিধি-নিষেধ অমান্য করে জালু মিয়া নামে এক ব্যাক্তি তার ছেলের বিয়ের আয়োজন করছিলেন। ৫০০ অতিথিকে খাওয়ানোর জন্য করা হয় রান্না। বাড়িতে গেইট ও আলোকসজ্জারও কমতি ছিল না।

মঙ্গলবার দুপুরে যখন অনুষ্ঠানের প্রস্তুতির শেষ পর্যায়ে তখন বাড়ির সামনে আসে বেশ কয়েকটি গিড়ী। বাড়ির লোকজন মনে করেন কনে পক্ষের অতিথিরা মনে হয় চলে এসেছেন। কিন্তু না। কোন অতিথি নয়। গাড়ী থেকে নেমে আসেন খাকি ড্রেস পরিহিত সেনাবাহিনী, পুলিশ আর আনসার সদস্যরা। সবার সামনে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

তিনি এসে নির্দেশ দেন আয়োজন বন্ধ করার। আইন না মেনে এই আয়োজন করায় বরের বাবা জালু মিয়াকে করেন ১০ হাজার টাকা অর্থদণ্ড। আর অতিথি আপ্যায়নের জন্য রান্না করা ৫০০ জনের খাবার গাড়িতে করে নিয়ে যান এতিমখানায় বিতরণের জন্য।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, আইন না মেনে এই ওয়ালিমা অনুষ্ঠান আয়োজন করায় তা পণ্ড করা হয়েছে। বরের পিতার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খাবারগুলো পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন এতিমখানায়। এটি সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories