মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ: জাকের আলি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৩ বার

এশিয়া কাপকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। মাঠের অনুশীলনের ফাঁকে আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে উপস্থিত হন জাকের আলি অনিক। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারের আসরে লক্ষ্য একটাই, চ্যাম্পিয়ন হওয়া।
গণমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এবার এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি, আমি সহ দলের সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
সাম্প্রতিক সময়ে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সব ক্রিকেটারকে আলাদাভাবে পাওয়ার হিটিং শেখাচ্ছেন জুলিয়ান। প্রত্যেককে যার যার সামর্থ্যের চূড়ায় নিয়ে যেতে চান এই ইংলিশ কোচ।
জাকের বলেন, ‘জুলিয়ান পাওয়ার হিটিংয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করছে, কিভাবে কোন জায়গায় কার কতখানি উন্নতি করা যায়, এসব নিয়েই কাজ করছে।’
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সবশেষ টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতা ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও বলেছিলেন, এবারের আসরে বাংলাদেশ শিরোপা জিততে সক্ষম হবে বলে তিনি শতভাগ নিশ্চিত।
উল্লেখ্য, গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করে।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। মোট ৮ দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories