সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার

গুঞ্জন ছিল এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে সবার আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রবিবার (১৭ আগস্ট) টি–টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের জন্য সালমান আগাকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দিয়ে টি-টোয়েন্টি দলে ফেরা শাহিন আফ্রিদি রয়েছেন এই দলে।এ ছাড়া সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন— ফখর জামান ও হারিস রউফ। সঙ্গে যথারীতি আছেন সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসাইন তালাতের মতো তরুণরা।এশিয়া কাপের আগে এই দল আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান।
শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর দুই দিন পর ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। আট দলের মহাদেশীয় টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories