শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

দাবায় ইলন মাস্কের গ্রক এআইকে হারিয়ে দিলো ওপেন এআই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৩৭ বার

দাবার একটি প্রতিযোগিতা হয়েছে। তবে সেখানে রক্ত মাংসের কেউ অংশ নেয়নি, বরং অংশ নিয়েছে বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর সেই প্রতিযোগিতার ফাইনালে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই।দাবার এই প্রতিযোগিতায় অংশ নেয় ওপেন এআইয়ের ০৩, ইলন মাস্কের এক্স এআই মডেল গ্রক ৪-এর মতো সব এআই মডেল। তিন দিনের এই ইভেন্টে একাধিক প্রতিষ্ঠানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম অংশগ্রহণ করে। আর সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে চ্যাটজিপিটি।
মোট ৮টি এলএলএম অংশ নেয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ছিল ওপেন এআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিকের মতো এআই মডেল, ছিল চীনা ডেভেলপারের তৈরি ডিপসিক ও মুনশট এআইর মতো মডেলও।
এই প্রতিযোগিতার ফাইনালের শুরুর দিকে ইলন মাস্কের গ্রক এগিয়ে থাকলেও শেষের দিকে চ্যাটজিপিটি পরপর বাজিমাত করতে থাকে। গ্রক একাধিক ভুলও করে শেষের দিকে। আর তাতে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দাবা খেলোয়াড়ের মুকুট জিতে যায় স্যাম অল্টম্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories