বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে স্বামীকে কারামুক্ত করতে এসে ধর্ষনের শিকার গৃহবধু !

জেলা প্রতিনিধি, নারায়নগঞ্জ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১১৮ বার

মাদক মামলায় গ্রেপ্তার স্বামীকে জামিনে মুক্ত করতে এসে দুই দফায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪০ বছর বয়সী ওই নারী কক্সবাজারের টেকনাফ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এসে ধর্ষণের শিকার হন। একই সঙ্গে ছিনিয়ে নেওয়া হয়েছে তার ৫৫ হাজার টাকা।

এ ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে ফতুল্লা মডেল থানায় ওই নারী ফিরোজ মিয়া (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। ফিরোজ মিয়া জামালপুর জেলার ইসলামপুর থানার আমপুর গ্রামের লেবু মিয়ার ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর এলাকায় আল আমিনের বাড়ির ভাড়াটিয়া।

মামলায় উল্লেখ করা হয়, ফিরোজ মিয়া ওই নারীকে ১৫ জুলাই টাকা নিয়ে ফতুল্লায় আসতে বলেন। এরপর তার স্বামীকে আদালত থেকে জামিনে মুক্ত করে দিবেন। ফিরোজের কথায় ওই নারী ২০ জুলাই ৫৫ হাজার টাকা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে ফতুল্লায় আসেন। এরপর ফিরোজ তার ভাড়াবাড়িতে ওই নারীকে নিয়ে রাখেন এবং জামিন করানোর ৫৫ হাজার টাকা নিয়ে যান। এদিন রাত সাড়ে ১২টায় ফিরোজ ঘুমন্ত অবস্থায় ওই নারীকে প্রথম ধর্ষণ করেন। পরের দিন স্বামীকে জেলে দেখা করানোর কথা বলে আরেকটি বাসায় নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে ওই নারীকে চাষাঢ়া নিয়ে ছেড়ে দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রকিবুজ্জামান জানান, নারীর অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories