মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক সিম্পসন আর নেই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০০ বার

অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব বব সিম্পসন। তবে ৮৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেছেন এই অজি সাবেক অধিনায়ক।
শনিবার (১৬ আগস্ট) এক বিবৃবিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোক প্রকাশ করে বলেন, বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক মহান ব্যক্তি। তাঁর খেলা দেখার সৌভাগ্য যারা পেয়েছেন বা তার জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের জন্য এটি এক শোকের দিন।
১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক করেন সিম্পসন। ১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি খেলেছেন ৬২ টেস্ট, ৪৬.৮১ গড়ে করেছেন ৪ হাজার ৮৬৯ রান, নিয়েছেন ৭১ উইকেট। ছিলেন দুর্দান্ত এক স্লিপ ফিল্ডারও।
সিম্পসনের নামের পাশে আছে ১১০টি ক্যাচও। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিন করতেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২১০২৯ ও উইকেট ৩৪৯টি।
অলরাউন্ডার হিসেবে অভিষেক হলেও ষাটের দশকে তিনি দলের নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি এক মৌসুমে ১,৩৮১ রান করেছিলেন, যা তখনকার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে খেলেছিলেন ৩১১ রানের সর্বোচ্চ ইনিংস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories