শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

ভারতে খেলতে আসছেন রোনালদোরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১২ বার

এশিয়ান চ্যাম্পিয়নস লিগ টু-এর গ্রুপ পর্বের ড্র শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। ভারতের ক্লাব এফসি গোয়া গ্রুপ ‘ডি’-তে স্থান পেয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে সৌদি আরবের বিখ্যাত ক্লাব আল নাসর।
এই ড্র-য়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এক বিরল সুযোগ নিয়ে এসেছে, কেননা নিজেদের ঘরের মাঠে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখার সুযোগ তৈরি হয়েছে এতে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো হোম ও অ্যাওয়ে ভিত্তিতে অনুষ্ঠিত হবে। ফলে এফসি গোয়া একবার সৌদি আরবে আল নাসরের মাঠে খেলতে যাবে এবং আল নাসরও ভারতের মাটিতে গোয়ার ঘরের মাঠে খেলতে আসবে।
এই ম্যাচগুলো ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে পারে যেখানে তারা বিশ্ব ফুটবলের শীর্ষ তারকাদের সামনে থেকে দেখার সুযোগ পাবেন। তবে রোনালদো ভারতের মাঠে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চুক্তির শর্ত অনুযায়ী, অ্যাওয়ে ম্যাচে কোনো খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে খেলানো যায় না। ফলে ভারতের মাটিতে রোনালদোর অংশগ্রহণ তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
তবে রোনালদো না খেললেও আল নাসর দলে রয়েছেন সাদিও মানে, ফেলিক্স এবং ইনিয়েগো মার্টিনেজের মতো আন্তর্জাতিক তারকা ফুটবলাররা যারা এই ম্যাচ খেলতে ভারতে আসতে পারেন।
প্রসঙ্গত, এফসি গোয়ার হোম ম্যাচগুলো তাদের নিজস্ব ভেন্যু গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories