শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন কেন হয় ও সহজ সমাধান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার
green-line

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য স্ক্রিনে হঠাৎ করে একটি গ্রিন লাইন দেখা দেয়া বেশ অস্বস্তিকর ও বিরক্তিকর সমস্যা। এই সমস্যা অনেক ব্র্যান্ডের ফোনেই দেখা যায় এবং এটি সফটওয়্যার কিংবা হার্ডওয়্যার দুই ধরনের কারণেই হতে পারে। কখনও একটি পাতলা গ্রিন লাইন উপরের দিক থেকে নিচ পর্যন্ত চলে আসে, আবার কখনও সেটি ঝিলমিল করতে থাকে বা মাঝে মাঝে অন্য রঙের দাগ ও কালো অংশের সঙ্গে মিশে যায়।
এই সমস্যার সঠিক কারণ বোঝা গুরুত্বপূর্ণ, কারণ সমাধান নির্ভর করে সমস্যার উৎসের উপর। যদি ফোনটি সাম্প্রতিক আপডেটের পর গ্রিন লাইন দেখায়, তাহলে সফটওয়্যার ত্রুটি হতে পারে। কিন্তু যদি ফোনটি পড়ে যায়, ধাক্কা খায় বা পানিতে ভিজে যায়, তাহলে সম্ভবত এটি হার্ডওয়্যার সমস্যা বিশেষ করে স্ক্রিন ও মাদারবোর্ডের সংযোগের ত্রুটি।
কেন হয় গ্রিন লাইন: ফোনের স্ক্রিনে গ্রিন লাইন আসার পেছনে নানা কারণ থাকতে পারে, যেমন—
ডিসপ্লে সংযোগ ঢিলা হয়ে যাওয়া: স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে ফ্লেক্স কেবল বা কানেকশন ঢিলা হলে গ্রিন লাইন দেখা দিতে পারে।
ডিসপ্লে সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়া: ধাক্কা বা পড়ে যাওয়ার ফলে কানেকশন নষ্ট হয়ে যেতে পারে।
পানির ক্ষতিৃৃা: ফোন ভিজে গেলে স্ক্রিনের সার্কিটে সমস্যা দেখা দেয়।
ফল্টি অ্যাপ বা সফটওয়্যার কনফিগারেশন: ত্রুটিপূর্ণ অ্যাপ বা ভুল সেটিংসের কারণে সফটওয়্যার স্তরে স্ক্রিনে লাইন দেখা দিতে পারে।
সাম্প্রতিক সিস্টেম আপডেটের ত্রুটি: অনেক সময় নতুন সফটওয়্যার আপডেটের পরও এই সমস্যা দেখা দেয়।
যদি গ্রিন লাইনের সঙ্গে স্ক্রিনে অন্য রং, কালো দাগ বা ফাটল দেখা যায়, তবে তা নিশ্চিতভাবেই ডিসপ্লে ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হওয়ার লক্ষণ।
চ্যাটজিপিটির ডায়েট প্ল্যানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বৃদ্ধ
সহজ সমাধানের উপায়: সমস্যার উৎস অনুযায়ী নিম্নলিখিত ধাপগুলো চেষ্টা করে দেখতে পারেন—
ধাপ ১: ফোন বন্ধ করুন ও আবার চালু করুন
ফোন পুরোপুরি বন্ধ করে কয়েক সেকেন্ড পর চালু করুন। অনেক সময় সাময়িক সফটওয়্যার ত্রুটি রিস্টার্টের মাধ্যমে সমাধান হয়ে যায়।
ধাপ ২: সাম্প্রতিক ইনস্টল করা অ্যাপ মুছে ফেলুন
যদি নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর সমস্যা শুরু হয়ে থাকে, তাহলে সেটি আনইনস্টল করুন। ভুল কনফিগারেশন করা হলে সেটিংস আগের অবস্থায় ফিরিয়ে নিন।
ধাপ ৩: সেফ মোডে চালু করুন
সেফ মোডে ফোন চালালে অপ্রয়োজনীয় সব অ্যাপ বন্ধ থাকে। যদি এই মোডে সবুজ লাইন না থাকে, তাহলে সমস্যা কোনো অ্যাপ বা সফটওয়্যার সেটিংসের কারণে হচ্ছে।
ধাপ ৪: সিস্টেম আপডেট চেক করুন
ফোনের সেটিংসে গিয়ে System > System Update অপশনে চেক করুন নতুন কোনো আপডেট আছে কি না। অনেক সময় নির্মাতা কোম্পানি স্ক্রিন সমস্যার সমাধান আপডেটের মাধ্যমে দেয়।
ধাপ ৫: ফ্যাক্টরি রিসেট করুন
সব চেষ্টা ব্যর্থ হলে ফ্যাক্টরি রিসেট করুন। এটি ফোনের সব ডেটা মুছে নতুন করে অ্যান্ড্রয়েড ইনস্টল করবে। তবে রিসেটের আগে অবশ্যই ডেটা ব্যাকআপ নিন।
যদি সমস্যা থেকে যায়: উপরের সব ধাপ চেষ্টা করার পরও যদি সবুজ লাইন থেকে যায়, তাহলে এটি প্রায় নিশ্চিতভাবেই হার্ডওয়্যার সমস্যা। হতে পারে—
স্ক্রিন পরিবর্তন করতে হবে
অথবা স্ক্রিন ও মাদারবোর্ডের মধ্যে কানেকশন ঠিক করতে হবে
এক্ষেত্রে অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো সমাধান। ফোনের ওয়ারেন্টি থাকলে বিনামূল্যে মেরামত বা স্ক্রিন পরিবর্তনের সুযোগ পাওয়া যেতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে গ্রিন লাইন সমস্যা ছোট মনে হলেও এর পেছনে বড় কারণ থাকতে পারে যা সফটওয়্যার ত্রুটি থেকে শুরু করে গুরুতর হার্ডওয়্যার ক্ষতিও হতে পারে। তাই প্রথমেই ঘরে বসে সহজ কিছু সমাধান, যেমন রিস্টার্ট, সেফ মোড, অ্যাপ অপসারণ বা সিস্টেম আপডেট চেষ্টা করা যেতে পারে। তবে সমস্যা যদি থেকে যায়, দেরি না করে অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করাই নিরাপদ উপায়। সময়মতো সঠিক পদক্ষেপ নিলে শুধু ফোনের আয়ুষ্কালই বাড়বে না, অপ্রয়োজনীয় খরচ থেকেও বাঁচা সম্ভব হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories