সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

এশিয়া কাপ থেকে বাদ যাচ্ছেন তিন তারকা, যেমন হতে পারে ভারতীয় স্কোয়াড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১০১ বার

আগামী ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা করবে বিসিসিআই সিলেকশন কমিটি, যার নেতৃত্বে আছেন সাবেক ক্রিকেটার অজিত আগারকার। ইংল্যান্ড সফরের সফল পারফরম্যান্সের পর এশিয়া কাপ ভারতের বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে। এনডিটিভি
এদিকে পিটিআই একটি প্রতিবেদনে জানিয়েছে, কেন্দ্রীয় কোচিং সেন্টারের স্পোর্টস সায়েন্স টিমের মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই স্কোয়াড চূড়ান্ত করা হবে। অধিনায়ক সূর্যকুমার যাদব ইতোমধ্যে বেঙ্গালুরুর নেটে ব্যাটিং শুরু করেছেন, তবে তার ফিটনেস চূড়ান্ত হবে মেডিকেল রিপোর্টের পর।
বিসিসিআই সূত্র জানিয়েছে, স্কোয়াডে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কম, কারণ অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়ার মিশ্রণে মজবুত শীর্ষ পাঁচ গড়া হয়েছে।
কপাল পুড়লো ক্রিস্টাল প্যালেসের, খেলা হচ্ছে না ইউরোপা লিগে
৯ বছরের সম্পর্কের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর
তবে শীর্ষ অর্ডারে এত পারফর্মার থাকার কারণে যশস্বী জয়সোয়াল এবং সাই সুধর্ষনের জন্য জায়গা পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে। এছাড়া, ওডিআই দলে প্রথম পছন্দের উইকেটরক্ষক কেএল রাহুলও মিডল অর্ডারে না থাকায় এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে পারেন।
উইকেটরক্ষক পদে সঞ্জু স্যামসন প্রথম পছন্দ হলেও দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে লড়াই হবে। আইপিএল জয়ের দলে ভালো পারফরম্যান্স করা জিতেশের সম্ভাবনা বেশি।
পেস বোলিংয়ে হার্দিক পান্ডিয়া থাকবেন প্রথম পছন্দের অলরাউন্ডার হিসেবে। তবে ইংল্যান্ড সিরিজে চোট পাওয়া নিতিশ কুমার রেড্ডি সময় মতো ফিট হতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে শিবম দুবে সুযোগ পেতে পারেন।
স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। পেস বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং স্থায়ী। তৃতীয় পেস বোলার হিসেবে লড়াই হবে প্রসিধ কৃষ্ণা এবং হারশিত রানার মধ্যে।
ভারতের সম্ভাব্য স্কোয়াড
সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, হারশিত রানা/প্রসিধ কৃষ্ণা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা/ধ্রুব জুরেল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories