সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ফুটবল বিশ্বকাপের স্বেচ্ছাসেবী হতে পারেন আপনিও

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ বার

ফিফা ঘোষণা করেছে, ২০২৬ সালের কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের জন্য স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদন শুরু হয়েছে। আগ্রহী সবাই এখন থেকে আবেদন করতে পারবেন।
বিশ্বকাপের ঐতিহাসিক ৪৮ দল ও ছয় সপ্তাহব্যাপী টুর্নামেন্টে মোট প্রায় ৬৫ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ প্রত্যাশিত। স্বেচ্ছাসেবীরা স্টেডিয়াম, প্রশিক্ষণকেন্দ্র, বিমানবন্দর, হোটেলসহ ২৩টি কার্যক্রম পরিচালনার জন্য ১৬টি শহরে সহায়তা প্রদান করবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, আত্মা ও হাসি। আমরা আশা করি আগ্রহী ব্যক্তিরা ২০২৬ সালে বিশ্বকে স্বাগত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন।
জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর, এনগেজমেন্টের রিংয়ের মূল্য ৫ মিলিয়ন ডলার
৯ বছরের সম্পর্কের পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব রোনালদোর
স্বেচ্ছাসেবীদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আয়োজক দেশে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য যোগ্য হতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা অবশ্যক, পাশাপাশি মেক্সিকোর জন্য স্প্যানিশ এবং কানাডার জন্য ফরাসি ভাষার দক্ষতাকেও মূল্য দেয়া হবে। অন্য যেকোনো অতিরিক্ত ভাষা জানা থাকলে তা একটি বড় সুবিধা।
আবেদনের সময়সীমা আগস্ট থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত, এবং ফিফা আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত মোট আটটি শিফটে স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ নিশ্চিত করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories