সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আলবানিজ লেখেন, ‘খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।’ তিনি আরও লেখেন, ‘এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।
জাতিসংঘ দূতের এই মন্তব্যের আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে সদ্য নিহত ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানায়। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ‘ফিলিস্তিনি পেলে’ বলেও উল্লেখ করে সংস্থাটি।
ফিলিস্তিনি জাতীয় দলের অন্যতম সেরা তারকা ওবেইদ গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচে অংশ নিয়ে দুটি গোল করেছিলেন।
প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ
ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন রোহিত-কোহলি
দ. কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের
এদিকে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় অন্তত ৮০০ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এছাড়া খেলাধুলার অবকাঠামো, মাঠ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে লাখো মানুষ।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলাও চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories