শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও বাংলাদেশের অর্থনীতি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি চলচ্চিত্র অনুদান কমিটিতে আওলাদ হোসেন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

পায়ের কালো দাগ নিয়ে চিন্তিত? রইল দাগ দূর করার ঘরোয়া ২ উপায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার
পায়ের কালো দাগ নিয়ে চিন্তিত? রইল দাগ দূর করার ঘরোয়া ২ উপায়

গ্রীষ্মকালে অনেকেরই পায়ের আঙুল কালো হয়ে যায়। যা খুবই সাধারণ সমস্যা। তবে গ্রীষ্মকাল ছাড়াও অনেকের এই সমস্যা হয়। বিশেষ করে যারা বাইরে কাজ করেন, তাদের। সূর্যের আলো ও খোলা জুতা ব্যবহারের কারণে ট্যানিং হয়। এ থেকেই কালো দেখায় পা। আর ভালো করে তা পরিষ্কারের পরও পুরোপুরি দূর হয় না সেই কালো দাগ। ঠিক তখনই দেখা দেয় বিপত্তি।
পায়ের এই কালো দাগ দূর না হলে অনেকেই দুশ্চিন্তা করেন। দাগ দূর করতে নানা চেষ্টা করেন। এ ক্ষেত্রে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলেই দাগ দূর করা সম্ভব। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার তাহলে পায়ের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।
লেবু-চিনি ব্যবহার:
ট্যানিং দূর করার জন্য লেবু খুবই উপকারী। এতে বিদ্যমান সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন-সি ট্যানিং দূর করার জন্য এবং হালকা করতে বেশ কার্যকরী। একইসঙ্গে চিনি ট্যানিং দূর করতে দারুণ ভূমিকা পালন করে। কেননা, এতে বিদ্যমান এক্সফোলিয়েন্ট বৈশির্ষ্ট্য মৃত কোষ ও ত্বক তুলে ত্বককে আরও উজ্জ্বল করে।
ব্যবহারের নিয়ম:
প্রথমে একটি পাত্রে চিনি নিন। তারপর লেবুর রস মিশিয়ে নিন। দুটি জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটি আঙুলে লাগিয়ে দিন। এবার আঙুলগুলো আলতো করে ঘষে নিন। এভাবে ঘষার ৫-৭ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ভালো করে পা ধুয়ে নিন। মিশ্রণটি সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন। তাতেই উপকার মিলবে।
দই ও হলুদের প্যাক:
পায়ের আঙুলের কালো দাগ করার জন্য দইও ব্যবহার করতে পারেন। দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বককে এক্সফোলিয়েট করে। হলুদের রকমারি গুণের মধ্যে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। যা ত্বকের উন্নতিতেও কাজ করে।
ব্যবহারের নিয়ম:
একটি পাত্রে ২ চা চামচ দই নিন। তারপর এতে হাফ চা চামচ হলুদ মিশিয়ে নিয়ে মিশ্রণটি আঙুলে লাগান। পেস্টটি শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করুন। এভাবে সপ্তাহে ২ দিন ব্যবহার করুন মিশ্রণটি। এতে অল্প কয়েকদিনেই উপকার পাওয়া যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories