রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

চোখের নিচের কালো দাগ দূর করতে কফির আইপ্যাচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১০৯ বার

চোখের নিচে কালো দাগ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। কোনো কোনো ক্ষেত্রে সেই দুশ্চিন্তা চোখের নিচের কালো ছোপকে আরও বাড়িয়ে দেয়। তবে, আমাদের রোজকার খাওয়ার কফি দিয়েই তুলে ফেলতে পারেন চোখের নিচের এই কালো দাগ।
শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন? তবে অবাক হলেও এটাই সত্য। আজকাল বলিউড তারকা থেকে শুরু করে অনেকেই চোখের নিচের কালো দাগ দূর করতে ব্যাবহার করছেন কফির আইপ্যাচ।
কফি দিয়ে যেভাবে বানাবেন আইপ্যাচ
কফিতে রয়েছে অ্যান্টি অক্সিড্যান্ট, যা ত্বককে ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকে নিয়ে আসে ঔজ্জ্বল্যও। তাই রুপচর্চায় কফির ব্যবহার বেশ পুরোনো।
কফির এই বিশেষ আইপ্যাচ বানানোর জন্য দরকার তিনটি উপকরণ। কফির গুঁড়ো, কুসুম গরম পানি এবং তু্লার প্যাড।
প্রথমে ১/৪ কাপ কুসুম গরম পানি ২ টেবিল চামচ কফির পাউডার ভিজিয়ে রাখুন।
পানি ঠান্ডা হলে তার মধ্যে তুলার প্যাড ডুবিয়ে সেই ভেজা তুলার প্যাড চোখের নিচে দিয়ে রাখুন।
আধা ঘণ্টা রেখে দিন বা তুলার প্যাড শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর সরিয়ে নিন। সঙ্গে সঙ্গেই এর প্রভাব দেখতে পাবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories