বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ইনস্টাগ্রামে নতুন ফিচার ‘ইনস্টাগ্রাম ম্যাপ’, যেভাবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার
ইনস্টাগ্রাম ম্যাপ

ইনস্টাগ্রাম সম্প্রতি যুক্তরাষ্ট্রে চালু করেছে নতুন ‘ইনস্টাগ্রাম ম্যাপ’। এই নতুন ফিচারটি স্ন্যাপ ম্যাপের মতোই কাজ করে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সর্বশেষ সক্রিয় অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং একই সঙ্গে অবস্থান ভিত্তিক কন্টেন্ট তৈরি করতে পারবেন। তবে মেটার প্রধান অ্যাডাম মোসেরি নিশ্চিত করেছেন, ব্যবহারকারীর লোকেশন অন্যদের কাছে তখনই দৃশ্যমান হয় যখন তারা স্পষ্টভাবে শেয়ার করতে সম্মতি দেন। এই শেয়ারিং ডিফল্টভাবে বন্ধ থাকে।
কিন্তু সামাজিক মাধ্যমে কিছু বিভ্রান্তিকর পোস্টে ভুল ধারণা ছড়িয়েছে যে এই ফিচার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয়, যা পুরোপুরি ভুল। মোসেরি তার থ্রেডসে লেখেন, আমরা সবকিছু যাচাই করছি, কিন্তু এখন পর্যন্ত মনে হচ্ছে ব্যবহারকারীরা ভাবছেন যেহেতু তারা ম্যাপে নিজেদের অবস্থান দেখতে পাচ্ছে, তাই অন্যরাও দেখতে পারবে যা সঠিক নয়।
যেভাবে কাজ করে ইনস্টাগ্রাম ম্যাপ: ইনস্টাগ্রাম ম্যাপ ফিচারটি মূলত ব্যবহারকারীর ডাইরেক্ট মেসেজ ডিএম (ডিএম) পেইজে “Map” অপশনের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। প্রথমবার ম্যাপ খোলার সময় একটি পপআপ মেসেজ দেখানো হয় যেখানে বলা হয়, কেউ আপনার অবস্থান দেখতে পারবে না যতক্ষণ আপনি নিজে শেয়ার না করেন। ব্যবহারকারীরা এখানে নির্ধারণ করতে পারবেন কে তাদের লোকেশন দেখতে পারবে বন্ধুরা, ক্লোজ ফ্রেন্ডস, নির্দিষ্ট কেউ বা কেউই নয়। চাইলে সেটিংস থেকে এ পছন্দ পরিবর্তন করাও সহজ।
ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন যেভাবে
১. লোকেশন শেয়ারিং ডিফল্টভাবে বন্ধ থাকলেও নিজেই নিশ্চিত হতে চাইলে, প্রোফাইলে গিয়ে ‘Settings’ > ‘Story, live and location’ > ‘Location sharing’ থেকে সেটিংস চেক করুন।
২. লোকেশন চালু করলে, এটি শুধু তখনই আপডেট হয় যখন আপনি অ্যাপটি ব্যবহার করছেন বা ব্যাকগ্রাউন্ডে রাখছেন। এটি ধারাবাহিকভাবে রিয়েল-টাইম লোকেশন শেয়ার করে না।
৩. আপনার লোকেশন বন্ধ থাকলেও, আপনি যাদের লোকেশন শেয়ারিং চালু আছে তাদের অবস্থান দেখতে পাবেন।
৪. লোকেশন ট্যাগ যুক্ত স্টোরি বা রিলস থাকলে, সেগুলোও ম্যাপে দেখাবে, তাই পোস্টের সময় সাবধান থাকুন।
ইনস্টাগ্রাম ম্যাপের অন্য আকর্ষণ: বন্ধুরা যেখান থেকে তাদের গল্প বা রিলস শেয়ার করেন, সেগুলো ম্যাপে প্রদর্শিত হয়। যেমন, কোনো বন্ধুর মিউজিক ফেস্টিভ্যালের স্টোরি বা প্রিয় রেস্টুরেন্টের রিলস।
ম্যাপের মাধ্যমে আপনি ছোট ছোট নোট বা বার্তাও ছেড়ে দিতে পারবেন, যা অন্যরা দেখতে পাবেন। এগুলো ‘ইনস্টাগ্রাম নোটস’ নামে পরিচিত, যা আগে শুধু ডিএম ফিডের উপরে দেখাতো। এখন এগুলো লোকেশনসহ ম্যাপেও শেয়ার করা যাবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories