সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মেসিদের লিগই হতে যাচ্ছে সনের পরবর্তী গন্তব্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার

চমক জাগিয়ে টটেনহ্যাম হটস্পার ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই সন হিউং-মিনের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়। বিবিসিসহ শীর্ষ সংবাদমাধ্যমগুলো দাবি করছে, সব কিছু ঠিক থাকলে দক্ষিণ কোরিয়ান এই তারকা ফুটবলার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন।
গত শনিবার (২ আগস্ট) সিউলে এক সংবাদ সম্মেলনে সন ঘোষণা দেন, তিনি টটেনহ্যামের সাথে দীর্ঘ ১০ বছরের সম্পর্কের ইতি টানছেন। পরদিন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া প্রাক-মৌসুম ম্যাচে সন স্পার্সের জার্সিতে তার সম্ভাব্য শেষ ম্যাচ খেলেন। ম্যাচের ৬৫ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় সতীর্থ ও প্রতিপক্ষ খেলোয়াড়রা গার্ড অব অনার দেন, যা ছিল তার ক্লাব ছেড়ে যাওয়ার আগে একটি আবেগময় মুহূর্ত।
এখন, ইউরোপের পাট চুকিয়ে সনের গন্তব্য হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফিতে সন লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে যাচ্ছেন—এখন কেবল মেডিকেল পরীক্ষা এবং কাগজপত্র চূড়ান্ত করাই বাকি। এর মাধ্যমে ক্যারিয়ারের প্রথমবারের মতো লিওনেল মেসির সাথে একই লিগে খেলার সুযোগ পাবেন সন। যদিও মেসি খেলেন ইস্টার্ন কনফারেন্সে, সনের দল খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে।
৩৩ বছর বয়সী সন ২০১৫ সালে বায়ার লেভারকুসেন থেকে টটেনহ্যামে যোগ দেন। এই সময়ে তিনি ক্লাবটির হয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেন এবং একবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয়ী হন। চলতি বছর, টটেনহ্যামের অধিনায়ক হিসেবে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ক্লাবটির ১৭ বছরের ট্রফিখরা কাটানোর কৃতিত্বও তার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories