বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

জীবনের ঝুঁকি’ নিয়ে ইংল্যান্ডের প্রয়োজনে মাঠে নামতে প্রস্তুত ওকস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫০ বার

ওভালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলমান শেষ টেস্ট ম্যাচে আজ এক উত্তেজনাপূর্ণ শেষ দিনের অপেক্ষা। ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান আর ভারতের লক্ষ্য ৪ উইকেট নেয়া।
চতুর্থ দিন শেষে ক্রিজে আছেন ইংল্যান্ডের দুই ব্যাটার জেমি স্মিথ (২) এবং ক্রেইগ ওভারটন (০)। টেস্টের শেষদিন তাদের ওপরই নির্ভর করবে ইংল্যান্ডের জয় লাভের সম্ভাবনা। তবে প্রয়োজনে ইংল্যান্ডের লোয়ার-অর্ডার ব্যাটাররা গাস অ্যাটকিনসন এবং জশ টাং প্রস্তুত রয়েছেন।
যদি ইংল্যান্ডের ব্যাটিংয়ে আরও বিপর্যয় ঘটে, তাহলে কঠিন পরিস্থিতিতে ক্রিস ওকসও ব্যাট করতে নামতে পারেন। যদিও ওকসের চোট গুরুতর তবে দলের প্রয়োজনে তিনি নিজের ঝুঁকি নিয়েও ব্যাটিং করতে নামতে প্রস্তুত।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট বলেন,‘বাকিদের মতো ওকসও আমাদের সঙ্গেই রয়েছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। (ম্যানচেস্টার টেস্টে) ঋষভ পান্ত ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’
এদিকে, ওভাল টেস্টের ওকস প্রথম দিন ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর চেষ্টা করলে বাম কাঁধে গুরুতর আঘাত পান। পরে স্ক্যান করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে যে, তাকে আর ম্যাচে ফিরিয়ে আনা সম্ভব নয়। মাঠ ছাড়ার সময় ওকস কাঁধে ব্যথা নিয়ে ফিজিওর সহায়তায় হাঁটছিলেন। এরপর আর মাঠে ফেরেননি।
তবে, টেস্টের চতুর্থ দিন ওকসকে ড্রেসিংরুমে ম্যাচের জার্সি পরে দেখা গেছে, তার বাম হাতে ছিল কালো ব্যান্ডেজ। স্পষ্টতই যদি পরিস্থিতি প্রয়োজন হয় তবে এক হাতে ব্যাটিংয়ে নামতে প্রস্তুত আছেন তিনি। রুট আরও বলেন,‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তার কাছে এটা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডের জন্য তার এই নিবেদন তার চরিত্র ও ব্যক্তিত্বের প্রতিফলন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories