বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

স্ত্রীকে হত্যার পর পুলিশে খবর দিতে বলেন স্বামী !

জেলা প্রতিনিধি, কুমিল্লা
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১১৭ বার

স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর পুলিশকে খবর দিতে বলেন স্বামী জাহাঙ্গীর আলম! কুমিল্লার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রামের জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক আনসার সদ্যসের ঘর থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ। সোমবার পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জাহাঙ্গীর আলমকে আটক করেছে পুলিশ। অর্থ সংকট ও দাম্পত্য কলহ নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। 

সূত্র জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর উত্তর পাড়া গ্রামের আবদুল আওয়াল মাস্টারের বাড়ির আবুল হাসেমের ছেলে জাহাঙ্গীর আলমের (৪৫) সাথে উপজেলার খাড়াতাইয়া গ্রামের ছাফর আলীর মেয়ে শাহিনুর আক্তারের বিয়ে হয়। তাঁদের দু’টি ছেলে রয়েছে। বড় ছেলে রবিউল একাদশ শ্রেণিতে ও ছোট ছেলে সাবিক ৯ম শ্রেণিতে অধ্যয়নরত। জাহাঙ্গীর জেলার বরুড়া উপজেলায় আনসার ব্যাটালিয়নে কর্মরত। ঈদের পরদিন বৃহস্পতিবার রাতে ছুটিতে বাড়িতে আসেন। সোমবার ভোরে চিৎকার শুনে বাড়ির লোকজন জাহাঙ্গীরের ঘরের সামনে একত্রিত হয়। এসময় দরজা ভিতর থেকে বন্ধ করে জাহাঙ্গীর থানা পুলিশকে খবর দিতে বলে। বুড়িচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে জাহাঙ্গীর ঘরের দরজা খুলে দেয়। বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, ভোর ৬টায় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি দেখে আনসার সদস্য ঘরের দরজা খুলে দেয়। এসময় বিছানার উপর থেকে তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পাশে একটি লাঠি পড়ে ছিলো। জাহাঙ্গীর আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাঠির আঘাতে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আনসার সদস্য জাহাঙ্গীরকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য তাঁর দুই ছেলেকে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories