বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর কনসার্ট বন্ধের রীতি আগে থেকেই ছিল: সংগীতশিল্পী ন্যান্সি রাজধানীর পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে: পরিবেশমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন প্রথমবারের মতো আরব আমিরাতে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা বাংলাদেশীর মালয়েশিয়ায় অনৈতিক কর্মকান্ড, ১২ বাংলাদেশিসহ আটক ৫৭ ২৮ বাংলাদেশিসহ ২৫৫ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
  • আপলোডের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২২২ বার

চাঁদপুর কচুয়ায় রিয়া আক্তার (১৭) নামের এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে কচুয়া পৌরসভার কোয়া খান বাড়ির থেকে তার লাশ উদ্ধার করা হয়। কচুয়া থানার এসআই তাজুল ইসলাম বলেন, সোমবার সকালে খবর পেয়ে কোয়া খান বাড়ির প্রবাসী শামীম মিয়ার বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।

সরজমিনে গেলে রিয়া আক্তারের মা রিপা বেগম জানান, দুই ছেলে এক মেয়ের মধ্যে রিপা সবার বড়। সে খাদিজাতুল কোবরা মহিলা মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। লকডাউনের কারণে বাড়িতে থেকে লেখাপড়া করছে। গতকাল সন্ধ্যায় কে বা কারা তার মোবাইলে ফোন করে কথা বলে। ফোনে কথা বলার পর বিমর্ষ দেখা যায়। রাতের খাবার শেষে প্রতিদিনের মতো সবাই ঘুমিয়ে পড়ে। তিনি রাত দেড়টার দিকে উঠে রিয়ার কক্ষে গিয়ে দেখেন এক হৃদয়বিদারক দৃশ্য। তিনি দেখতে পান মেয়ের ঝুলন্ত লাশ।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, মাদরাসাছাত্রী রিয়া আত্মহত্যার বিষয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রিয়ার আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories