বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

লেজেন্ডস ক্রিকেটে পাকিস্তানকে বয়কট ভারতের, এশিয়া কাপের ম্যাচ নিয়ে বাড়ছে চাপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৮১ বার
লেজেন্ডস ক্রিকেটে পাকিস্তানকে বয়কট ভারতের, এশিয়া কাপের ম্যাচ নিয়ে বাড়ছে চাপ

সাবেকদের ক্রিকেটে আরও একবার পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাতেই ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। আর সেই চাপ ছুঁয়েছে এশিয়া কাপে। ভারতের ওপর রাজনীতিবিদ আর সাবেক ক্রিকেটারদের বিরোধিতার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অপারেশন সিঁদুর চলাকালীন কেন পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে হবে সে প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। তার সঙ্গে যোগ দিয়েছে শিবসেনাও।
আরও একবার পাকিস্তানকে বয়কট করল ভারত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করেছিল যুবরাজ সিংরা। এবার টুর্ণামেন্টের সেমিফাইনালেও একই ঘটনা ঘটালো টিম ইন্ডিয়ার লেজেন্ডস। শেষ চারের ম্যাচে পাকিস্তানকে পেয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। আর তাতেই ফাইনালে ওঠে গেলো মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা।
লেজেন্ডেস ক্রিকেটে না খেললে মূল দল কেন খেলবে পাকিস্তানের বিপক্ষে? যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে। বিসিসিআইয়ের সঙ্গে ভারত সরকারের ওপরও।
আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
বুধবার (৩০ জুলাই) লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি। মোদির বক্তব্যকে পুঁজি করে পাল্টা প্রশ্ন তুলেছেন শিবসেনা নেত্রী ও রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদি।
শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদি বলেন, আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছি, যদি অপারেশনস সিঁদুর চলমান থাকে, তাহলে এশিয়া কাপের জন্য সরকার কিভাবে সবুজ সঙ্কেত দিলো? পাকিস্তানের সঙ্গে খেলা কেনো এতো গুরুত্বপূর্ণ?
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মনোজ তিওয়ারিও মোদি সরকারের সমালোচনায় মুখর। পকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কের বিরোধী তৃণমূল কংগ্রেসের এ নেতা।
ভারতর সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছে অপারেশন সিঁদুর এখনও চলছে। তাহলে কিভাবে আমরা পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে পারি, আমি এর বিপক্ষে।
চলতি সপ্তাহে ভারত-পাকিস্তান ম্যাচের পক্ষে বলেছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে মনোভাব কিছুটা পরিবর্তন করেছেন সাবেক অধিনায়ক। বিতর্ক এড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সরকারের দিকে ঠেলে দিয়েছেন সৌরভ।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই সরকারের ওপর নির্ভর করে। যদি সরকার অনুমতি দেয় তাহলে অবশ্যই ম্যাচ হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories