মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

তাসকিনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নিলেন বন্ধু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার

বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে। যা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম হয়। যদিও টাইগার এই স্পিডস্টার সেই অভিযোগ অস্বীকার করেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে ভক্তদের প্রতি গুজবে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান তিনি। গতকাল (বুধবার) অবশেষে সেই বিষয়ের সমাধান হয়েছে।
তাসকিনের বিরুদ্ধে অভিযোগ তোলা বন্ধু সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘দুই পরিবার মিলে মুচলেকার পর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। মিউচুয়াল হয়ে গেছে এখন। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। সেখান থেকেই (ঝামেলার) সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলিনি, অভিযোগও তুলে নিইনি। আজকে আমরা পারিবারিকভাবে মিলে সমাধান করা হয়েছে। অভিযোগ দেওয়ার পরে তাসকিন ও তার পরিবারের সঙ্গে কথা হয়। তাসকিনের বাবা সম্পর্কের দিক থেকে আমার নানা হয়। আমাদের পরিবার থেকেও বসা হয়। আজকে (সমাধান হয়েছে)। যদি আগে সমাধান করা যেত তাহলে তখনই (শুরুতে) হত। তখন পরিস্থিতি ছিল না।’
ক্রিকেটার তাসকিনের জন্য শুভকামনা জানালেও বন্ধু তাসকিনকে নিয়ে ক্ষোভ স্পষ্ট সৌরভের কণ্ঠে, ‘অবশ্যই আমার ছোটবেলার ফ্রেন্ড। সামনে তার অনেক কিছু দেওয়ার আছে বাংলাদেশ দলের জন্য। শুভকামনা জানাব অবশ্যই, তাসকিন আহমেদকে আমি এখন প্লেয়ার হিসেবে চিনি। (বন্ধু হিসেবে) আমি এখন (এই ব্যাপার নিয়ে) একটু ট্রমাটাইজড। এখানে আকে একটু সময় দিতে হবে।
পরে সৌরভের খালা ঝুমা খান বলেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা-চাচা এসে মুচলেকায় সমাধান করে অভিযোগ তুলে নেওয়া হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পরে পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়। (শুরুতে) ওইরকম পরিস্থিতি ছিল না। ওর নিরাপত্তার জন্যই অভিযোগটা করা হয়েছিল। যাতে ভবিষ্যতে এমনটা না হয়। এটাই অঙ্গীকার করা হয়েছে। ভবিষ্যতে আর এই ধরনের অকারেন্স হবে না। সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যের সঙ্গে আছেন তাই গর্বিত।’
এর আগে অভিযোগ ওঠার পর তাসকিন বলেছিলেন, ‘এটা আসলে ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সঙ্গে ঝগড়া হয়েছিল অন্য জনের। দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সঙ্গে কোনো ঝগড়াই হয়নি ওর। সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories