বুধবার (৩০ জুলাই) বুলাওয়েতে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের দলে নেই টেইলর। তবে জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরবিন নিশ্চিত করেছেন, টেইলর দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন।
আরবিন বলেন, ‘সে অবশ্যই দ্বিতীয় টেস্টে উপলব্ধ থাকবে। আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করেছে, বিশেষ করে গত আট-দশ-বারো মাসে। আমি দারুণ রোমাঞ্চিত তাকে আবার দলের সঙ্গে পেতে এবং সে দলের জন্য কী অবদান রাখতে পারে, সেটি দেখার অপেক্ষায় আছি
২০২২ সালে দুর্নীতির অভিযোগে টেইলরকে নিষিদ্ধ করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর আগে ২০২১ সালে আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। এরপর বিতর্কিত কলপ্যাক চুক্তিতে নাম লিখিয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলা শুরু করেন এই ক্রিকেটার।
তখনই আলোচনা শুরু হয়, হঠাৎ কেন অবসরে গেলেন টেইলর। কারণ অনুসন্ধানের এক পর্যায়ে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। টেইলর স্বীকার করেন, তিনি স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন এবং ১৫ হাজার ডলারের অবৈধ চুক্তিতে রাজিও হয়েছেন। সে সময় টেইলর দাবি করেন, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে।
২০০৪ সালে অভিষিক্ত ব্রেন্ডন টেইলর ৩৪টি টেস্টে ৩৬.২৫ গড়ে ৬টি শতকে ২,৩২০ রান করেন। কিন্তু নিষেধাজ্ঞার শর্ত অনুযায়ী সাম্প্রতিক সময়ে জাতীয় বা ঘরোয়া দলের সঙ্গে ট্রেনিং করতে পারেননি টেইলর। তবে হারারেতে একটি স্বতন্ত্র অভিজাত স্কুলের সুযোগ-সুবিধা ব্যবহার করে নিজের ফিটনেস ধরে রেখেছেন।
এর আগে গেল মার্চে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে টেইলর বলেছিলেন, ‘আমি একাদশে হেঁটে ঢুকে পড়বো, এমনটা ভাবছি না। আমি খেলতে চাই দায়িত্ব নিয়ে। কারণ আমি মনে করি আমার আগের আচরণ জিম্বাবুয়ে ক্রিকেটকে হতাশ করেছে। আমি সত্যিই নিঃস্বার্থভাবে মূল্য যোগ করতে চাই।
এই সময়ে টেইলারের ফেরা জিম্বাবুয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। চলতি বছর তারা ৭টি টেস্ট খেলে মাত্র একটিতে জিতেছে। বছরের বাকি সময়ে আরও চারটি টেস্ট খেলবে তারা। ম্যাচগুলো নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে, সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে ও পরে।
Leave a Reply