সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

বাংলাদেশে পাওয়া ভালোবাসার কথা যেভাবে লেস্টারে জানালেন হামজা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার

জাতীয় দলের হয়ে প্রথমবার বাংলাদেশে খেলতে এসে জনস্রোত দেখেছিলেন হামজা চৌধুরী। যেটিকে ভক্ত-সমর্থকদের ভালোবাসার স্রোত বললেও অত্যুক্তি হবে না। বাংলাদেশের মানুষদের এমন হৃদয়ভরা ভালোবাসা হামজাকে মুগ্ধ করেছে। বর্তমান ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, তার হৃদয়ের অনেকটা অংশ জুড়ে শুধুই বাংলাদেশ।
হামজাকেযেন এখনো শিকড় টানছে হৃদয়ের গভীর থেকে। বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করে হামজা বলেন, ‘আমরা প্রথম যখন সেখানে যাই, তখন আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একদম গ্রামীণ একটা জায়গা ছিল। আমি বড় হওয়া পর্যন্ত আমার শৈশবের বড় একটা অংশ ছিল এই গ্রামেই।’
বাংলাদেশের মানুষের ভালোবাসা ও গ্রহণযোগ্যতায় হামজা কতটা আপ্লুত হয়েছিলেন, সেটা ভাষায় প্রকাশ করা কঠিন বলে জানান এই মিডফিল্ডার। এ বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে পাওয়া অভ্যর্থনা ভাষায় প্রকাশ করার নয়। ছেলেরা এটা নিয়ে অনেক কথা বলে, এটা পরাবাস্তব। আমার মনে হয় না, এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে।’
যুক্তরাজ্যে খেলে থাকলেও ভালোবাসার এমন উষ্ণতা সেখানে খুব একটা পাওয়া যায় না বলেই মনে করেন হামজা। বাংলাদেশে পাওয়া ভালোবাসার সঙ্গে তিনি অন্য কোনো কিছুর তুলনা করতে চান না, ‘ফুটবলার হিসেবে আমরা যুক্তরাজ্যে অনেকটাই মনোযোগ পাই। কিন্তু বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে এর কোনো তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’কেউ কেউ এই অভিজ্ঞতাকে ভয়ংকর বা অতিরিক্ত বললেও হামজার কাছে এটা হৃদয়ের কাছের ব্যাপার, ‘মানুষ বলতে পারে এটা ভীতিকর বা বাড়াবাড়ি, কিন্তু সত্যি বলতে, এটা আমার হৃদয়ের অনেকটা জায়গা নিয়েছে। তারা সবাই শুধু ইতিবাচক এবং আমাকে ভালোবাসা দেখাতে সেখানে আছে, তাই এটা খুবই ভালো অনুভূতি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories