শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সর্বকালের সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটারের নাম জানালেন রবি শাস্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৭ বার

ক্রিকেট বিশ্লেষণ ও মন্তব্যে পরিচিত ভারতের সাবেক অলরাউন্ডার এবং প্রধান কোচ রবি শাস্ত্রী এবার জানালেন তার চোখে সর্বকালের সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটারের নাম। জনপ্রিয় ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে অতিথি হয়ে নিজের পছন্দের তালিকা প্রকাশ করেন এই সাবেক তারকা।
শাস্ত্রীর বেছে নেয়া সেই পাঁচ কিংবদন্তি হলেন- শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। তবে সবচেয়ে সেরা হিসেবে শচীন টেন্ডুলকারকেই এক নম্বরে রেখেছেন তিনি।
শচীনের প্রশংসা করে শাস্ত্রী বলেন, আমি একনম্বরে শচীনকে রাখব। ওকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল। তারপরও ওর দীর্ঘস্থায়ী ক্রিকেটজীবন। টানা ২৪ বছর খেলেছে। ১০০টি শতরান করেছে। সেই সময়ের প্রত্যেক পেস আক্রমণকে সামলেছে- ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস থেকে শুরু করে ব্রড, অ্যান্ডারসন, ক্যালিস, শন পোলক, অ্যালান ডোনাল্ড সবাইকে।
ম্যানইউ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় তারকা ফুটবলার
শাস্ত্রীর এই তালিকায় জায়গা হয়নি সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে এবং বর্তমান অধিনায়ক রোহিত শর্মার মতো বড় নামদের। বিষয়টি নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলি ছিলেন ২০০২ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের অধিনায়ক এবং ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতকে নিয়ে যাওয়া অধিনায়কও তিনিই। দ্রাবিড় টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং কুম্বলে দেশের হয়ে টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি।
তবে তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী অবদান রাখা তিন আইকনিক অধিনায়ক কপিল দেব (১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক), এমএস ধোনি (২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক) এবং বিরাট কোহলি, যিনি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক ও আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার।
এর আগে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলাও নিজের চোখে সেরা পাঁচ ক্রিকেটারের নাম প্রকাশ করেছিলেন। তার তালিকায় রয়েছেন- বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ভিভ রিচার্ডস, স্টিভ ওয়াহ এবং জ্যাক ক্যালিস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories