বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

শিশু দাবি করলেই মিলবে না আশ্রয়, এআই দিয়ে যাচাই করবে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫২ বার

যুক্তরাজ্যের সীমান্ত কর্মকর্তারা এখন থেকে আশ্রয়প্রার্থী কিশোরদের বয়স নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করবেন। মঙ্গলবার (২৩ জুলাই) দেশটির অভিবাসন মন্ত্রী অ্যাঞ্জেলা ঈগল পার্লামেন্টে এক লিখিত বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। খবর দ্যা গার্ডিয়ান
অ্যাঞ্জেলা বলেন, “আমরা মনে করছি, সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর পদ্ধতি হতে পারে ‘ফেসিয়াল এজ এস্টিমেশন’, যেখানে নির্ভরযোগ্য বয়সসংবলিত লাখো চেহারার ছবি দিয়ে প্রশিক্ষিত এআই প্রযুক্তি একটি নির্দিষ্ট ব্যক্তির বয়স অনুমান করতে পারবে।”
তিনি জানান, অনেক সময় অভিবাসন কর্মকর্তারা নিশ্চিত নন, কেউ ১৮ বছরের নিচে নাকি ওপরে। এমন ক্ষেত্রে এআই প্রযুক্তি দ্রুত ও সহজে তাদের সিদ্ধান্ত যাচাইয়ে সহায়তা করতে পারে।
এ উদ্যোগ এমন এক সময় নেয়া হলো, যখন যুক্তরাজ্যের সীমান্ত ও অভিবাসন বিষয়ক প্রধান পরিদর্শক ডেভিড বোল্ট এক তীব্র সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, কিশোর আশ্রয়প্রার্থীদের বয়স নির্ধারণের বর্তমান পদ্ধতি গত এক দশক ধরেই ব্যর্থ।
ডেভিড বোল্ট জানান, ডোভার বন্দরে ছোট নৌকায় আসা শিশুদের যে প্রক্রিয়ায় যাচাই করা হয়, তা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে অনেককে। “আমি এমন অনেক কিশোরের কথা শুনেছি, যারা মনে করে হোম অফিস তাদের কথা আমলে নেয়নি, তাদের আশা ভেঙে গেছে এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছে,” বলেন তিনি।
এর আগে রিফিউজি কাউন্সিলের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৮ মাসে অন্তত ১,৩০০ শিশু ভুলভাবে প্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত হয়েছে।
তবে এই এআই প্রযুক্তি নিয়ে উদ্বেগও রয়েছে। অনেকেই মনে করছেন, এতে জাতিগত বৈষম্য আরও বাড়তে পারে। হোম অফিসের আগে ব্যবহার করা এক এআই সিস্টেমকে ভুয়া বিয়ের সনাক্তকরণে ব্যবহার করা হয়, তবে সেটি নির্দিষ্ট কিছু জাতিগোষ্ঠীকে বেশি টার্গেট করার অভিযোগে সমালোচিত হয়েছে।
তবু বর্তমান লেবার সরকার বিভিন্ন সরকারি সেবা খাতে কম খরচে সমস্যার সমাধানে এআই প্রযুক্তি কাজে লাগানোর চেষ্টা করছে। সোমবার বিজ্ঞান ও প্রযুক্তি সচিব পিটার কাইল জানান, যুক্তরাজ্য সরকার এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই-এর মধ্যে একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে বিচার, নিরাপত্তা ও শিক্ষা খাতে এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
এআই প্রযুক্তির মাধ্যমে বয়স যাচাইয়ের এই পাইলট প্রকল্প আগামী বছর থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এরপর তা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করা হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories