শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬৮ বার

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মঙ্গলবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে গড়াবে এই ম্যাচ।
এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে বাংলাদেশ। কারণ শেষ ম্যাচের দিকে তাকিয়ে থেকে বাড়তি ঝুঁকি নিতে চায় না টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে আগে কখনো টি-টোয়েন্টি সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার টাইগারদের লক্ষ্য, পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক লড়াইয়ে নতুন ইতিহাস লেখার।
সব মিলিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৩টি টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৫ ও ২০১৬ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে শেরে বাংলায় পাকিস্তানকে হারিয়েছিল লাল-সবুজ বাহিনী। আর টাইগারদের সর্বশেষ জয়টি গত রোববার, তাও শেরে বাংলায়।
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়ে আজ কালো আর্মব্রান্ড পরে খেলতে নামবেন পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটাররা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories