বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশের অনুমতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২০ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে আসা দর্শকদের উৎসাহ উদ্দীপনা ছিল অন্যরকম। নিজের পছন্দমত খাবার নিয়ে মাঠে প্রবেশের সুযোগ দর্শকদের জন্য ছিল বাড়তি পাওয়া।
কিন্তু খেলার পর দেখা গেছে, স্টেডিয়ামের গ্যালারি স্বাভাবিকের তুলনায় বেশি অপরিচ্ছন্ন। বাদামের খোসা, পানির বোতল, চিপস ও চানাচুরের প্যাকেট, পরিত্যক্ত খাবার ছড়ানো ছিটানো৷ সেসব পরিষ্কার করতে করতে বেশ হিমসিম খেতে হয়েছে সংশ্লিষ্টদের। যে কারণে নিরাপত্তা ইস্যুটিকে বড় করে দেখে এক ম্যাচ পরই স্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করেছে বিসিবি।
সোমবার (২১ জুলাই) বিকেলে এক ঘোষণায় বিসিবি জানিয়েছে, আগামী ২২ ও ২৪ জুলাই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচগুলোতে ‘বিশেষ নিরাপত্তাজনিত কারণে’ কোনো খাবার বা পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না।
সাকিবের জাতীয় দলে ফেরা নিয়ে ইতিবাচক বার্তা দিলেন মির্জা ফখরুল
৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে জয়, যা বললেন লিটন
নতুন রেকর্ড গড়লেন মুস্তাফিজ
ভারতের বরাদ্দ কমিয়ে বাংলাদেশেরটা বাড়াতে আইসিসিকে পরামর্শ
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির নতুন পরিকল্পনা
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের আগামী ২২ এবং ২৪শে জুলাই অনুষ্ঠিতব্য ২য় ও ৩য় টি-টোয়েন্টি খেলা দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে সিরিজের নিরাপত্তার দায়িত্বে থাকা সরকারি ও বেসরকারি সংস্থাসমূহকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সম্মানিত দর্শকদের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিনীত অনুরোধ জানাচ্ছে।’
উল্লেখ্য, ২০১০ সালের পর চলতি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এই সিরিজে খাবার ও পানীয় নিয়ে ঢুকতে পাড়ে দর্শক। যা সাধারণ দর্শকদের জন্য বিশাল স্বস্তির। তবে সেই আনন্দের দিনগুলোকে থামিয়ে দেওয়া হলো হুট করেই। আবারও ফিরল ২০১০ সালের সেই কঠোর নিয়ম, যে নিয়ম চালু হয়েছিল ২০১১ বিশ্বকাপকে সামনে রেখে। আইসিসি পথ ধরে বিসিবিও যেন তখন থেকেই শিখে গিয়েছে নিষেধ আরোপের কৌশল
Leave a Reply