শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

ইউরোপে পা দিয়েও স্বপ্ন পূরণ হলো না মোশাররফের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৯ বার

ইউরোপে পা দিয়েও স্বপ্ন পূরণ হলো না মোশাররফ হোসেনের। হাজারো স্বপ্ন নিয়ে ইউরোপে যাওয়ার জন্য সম্প্রতি ননসেনজেন দেশ সার্বিয়াতে যান তিনি। পরে সেখান থেকে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ক্রোয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় মারা যান এই যুবক।
জানা গেছে, গত এপ্রিলের ৭ তারিখে সার্বিয়ার ভিসা নেন মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বসনিয়া দিয়ে ক্রোয়েশিয়া হয়ে ইতালি যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি। মোশাররফ হোসেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফেনী উপজেলার গবিন্দ্রপুর গ্রামের কামরুল হকের ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধার করে কুতিনা থানায় হস্তান্তর করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ দেশে নেয়ার বিষয়ে ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয় নি। নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলেও দায়ীত্বরত কারো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। মোশাররফের মরদেহ দেশে নেয়ার জন্য এখনি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না গেলে তার মরদেহটি দেশে নেয়া সম্ভব হবে না বলে আশংকা প্রকাশ করেছে পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, এই মাসে সার্বিয়ার ভিসা নিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে জাহিদুল ইসলাম নামের আরেক বাংলাদেশি ক্রোয়েশিয়ার বর্ডারে অসুস্থ হয়ে মারা যায়। জাহিদুল ইসলাম কুমিল্লা জেলার কতুয়ালির শ্রীধরপুর এলাকার বাসিন্দা।
পরে অবশ্য তার মরদেহের বিষয়ে আর কোনো খবর পাওয়া যায় নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories