মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

টি-টোয়েন্টির রেকর্ডবুকে মুস্তাফিজ, গড়লেন নতুন ইতিহাস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬১ বার

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে গড়েছেন নতুন ইতিহাস। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে বিশ্বের সেরা পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন এই বাঁহাতি পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের দিনই এই কীর্তি গড়েছেন তিনি।
মুস্তাফিজ এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৮ ইনিংসে বল করে শিকার করেছেন ১৩৬টি উইকেট। গড় মাত্র ২১ এবং প্রতি উইকেট নিতে তাকে বল করতে হয়েছে মাত্র ১৭টি করে। শুধু তাই নয়, ওভারপ্রতি রান খরচও মাত্র ৭.৪২। যা শতাধিক ইনিংসে বোলিং করা বোলারদের মধ্যে অন্যতম সেরা।
২০২৪ সাল থেকেই মুস্তাফিজ রয়েছেন দুর্দান্ত ফর্মে। এ বছর এখন পর্যন্ত ২১টি টি-টোয়েন্টি ম্যাচে তার শিকার ৩১টি উইকেট। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন তিনি। এই উইকেটের মাধ্যমেই তিনি ইংলিশ স্পিনার আদিল রশিদকে ছাড়িয়ে উইকেট তালিকায় উঠে এসেছেন পঞ্চম স্থানে।
তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের তারকা ফুটবলার
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
বর্তমানে মুস্তাফিজের ওপরে রয়েছেন কিউই স্পিনার ইশ সোদি, বাংলাদেশের সাকিব আল হাসান, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের টিম সাউদি। এর মধ্যে সাকিব ও সাউদি ইতোমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। তাই উইকেট তালিকায় শীর্ষে ওঠা এখন মুস্তাফিজের জন্য সময়ের ব্যাপার মাত্র।
আসন্ন পাকিস্তান সিরিজে যদি মুস্তাফিজ ১০টির বেশি উইকেট শিকার করতে পারেন, তবে তিনি পেছনে ফেলবেন ইশ সোধিকে। আর সাকিবকে ছাড়াতে হলে প্রয়োজন আরও ১৪টি উইকেট। চলতি বছরের এশিয়া কাপ ও অন্যান্য সিরিজগুলোতে সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories