মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

ভারতের আরেক পেসারের চোট, বুমরাহ কি খেলবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৮ বার

লর্ডসে ইংল্যান্ডের কাছে ২২ রানে হারের পর ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের আগে চাপে ভারত। সিরিজ়ে ফিরতে হলে জয়ের বিকল্প নেই শুভমান গিলের দলের।
লর্ডসে আঙুলে চোট পেয়েছিলেন রিশাভ পান্ত। তার চোট কতটা গুরুতর, তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। যদিও অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, পান্ত খেলবেন। তার মাঝেই এ বার অনুশীলনে চোট পেয়েছেন অর্শদিপ সিং। বাঁহাতেই চোট পেয়েছেন বাঁহাতি পেসার।
২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে প্রথম অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানেই সাই সুদর্শনের একটা শট বাঁচাতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন অর্শদিপ। হাতের উপর ব্যান্ডেজ বাঁধতে দেখা যায় তাকে। তার পর আর বল করেননি।
অর্শদিপের চোট নিয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেশাটে বলেন, ‘সাইয়ের শট আটকাতে গিয়ে চোট পেয়েছে অর্শদিপ। ওর আঙুল কেটে গিয়েছে। আমরা খতিয়ে দেখছি চোট কতটা গুরুতর। চিকিৎসকেরা নজর রাখছেন। যদি ওর আঙুলে সেলাইয়ের প্রয়োজন হয় তা হলে সেটা করা হবে।’
ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম তিনটে টেস্টে খেলেননি অর্শদিপ। চতুর্থ টেস্টে তার খেলার সম্ভাবনা রয়েছে। কারণ, বুমরাহ ম্যানচেস্টারে খেলবেন কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তৃতীয় টেস্ট চলাকালীন মোহাম্মদ সিরাজকে দেখে মনে হচ্ছিল, পেশিতে টান ধরছে তার। টানা তিনটি টেস্ট তিনি খেলেছেন। ফলে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। দু’জনের মধ্যে একজন না খেললে অর্শদিপের অভিষেক হতে পারে।আর যদি অর্শদিপ-সিরাজ খেলতে না পারেন, বাধ্য হয়ে খেলানো হতে পারে বুমরাহকে। যদিও সিরিজ শুরুর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট বারবার জানিয়েছে, বুমরাহকে চোট থেকে বাঁচিয়ে রাখতে দুই টেস্টের বেশি খেলানো হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories