ফিফার নতুন ফরম্যাটে প্রথমবার ৩২ দলের আয়োজনে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। যুক্তরাষ্ট্রে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে তারা। ম্যাচ শেষে চেলসির হাতে ট্রফি তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুরস্কার মঞ্চে তার উপস্থিতি ও পরবর্তী মন্তব্য ঘিরে তৈরি হয় নানা চমক ও বিতর্ক।
নিউজার্সির বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে আয়োজিত শিরোপা নির্ধারণী এই ম্যাচ দেখতে আসার কথা আগে থেকেই ছিল ট্রাম্পের। কথা রেখেছেন তিনি—সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। হেলিকপ্টারে মাঠে উপস্থিত হন দুজনেই। তবে বিতর্কের সূত্রপাত পুরস্কার বিতরণী পর্বে। ট্রফি তুলে দেওয়ার পরও মঞ্চে তার দীর্ঘক্ষণ উপস্থিতি বিভ্রান্ত করে চেলসি খেলোয়াড়দের।
পরে ক্লাব বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেল ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান,মূল ট্রফিটি তিনি নিজের অফিসেই রেখে দিয়েছেন। তিনি বলেন,‘তারা (ফিফা) জিজ্ঞেস করেছিল,‘আপনি কি ট্রফিটি সামান্য সময়ের জন্য হাতে নেবেন?’ আমি বলেছি,‘না, আমরা এটাকে ওভাল অফিসে রেখে দেব।’ এরপর জিজ্ঞেস করলাম,‘আপনারা এটি কখন নিয়ে যাবেন?’ তারা বলল,‘আমরা এটি আর নিচ্ছি না, আপনি এটা সবসময় নিজের কাছে রাখতে পারেন। আমরা নতুন একটা বানিয়ে নেব।’
ট্রাম্প আরও দাবি করেন,‘তারা সত্যিই আরেকটি নতুন ট্রফি বানিয়েছে। আর এখন আসল ট্রফিটি ওভাল অফিসেই আছে।’ এই দাবিকে কেন্দ্র করে ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মার্চ মাসের যুক্তরাষ্ট্র সফরেই মূল ট্রফিটি প্রেসিডেন্টের দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি এবিসি নিউজ জানায়, ফাইনাল শেষে চেলসির হাতে মূল ট্রফি নয়, বরং তার রেপ্লিকা তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের উপস্থিতি খেলোয়াড়দেরও কিছুটা বিব্রত করেছে। ফাইনালে জোড়া গোল করে ম্যাচসেরা হওয়া কোল পালমার বলেন,‘আমি জানতাম প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু ভাবিনি ট্রফি দেওয়ার পরও মঞ্চে থাকবেন। ফলে কিছুটা বিভ্রান্ত হয়ে যাই।’ প্রায় একই মন্তব্য চেলসির অধিনায়ক রিচ জেমসেরও,‘আমাকে বলা হয়েছিল ট্রফি তুলে দিয়ে তিনি চলে যাবেন, কিন্তু উনি থেকে যান।’
এদিকে, ‘সকার’ শব্দটি নিয়েও বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন,‘তারা একে ফুটবল বলে কিন্তু আমরা এটিকে সকার হিসেবে চিনি।’ তখন অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান,‘নির্বাহী আদেশে আমরা কি ‘সকার’ শব্দ বাদ দিয়ে ফুটবল বলতে পারি?’ জবাবে ট্রাম্প বলেন,‘আমার মনে হয় আমরা পারি, হয়তো আমিই সেটা করতে পারি
Leave a Reply