মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫১ বার

কোনো ফরম্যাটেই স্বস্তিতে নেই বাংলাদেশ। এমনকি লড়াই করতেও ব্যর্থ হচ্ছে টাইগাররা। এমন পরিস্থিতিতে এক পশলা বৃষ্টির মতো স্বস্তি হয়ে এসেছে গতকালের জয়। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
৮৩ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শামীম পাটোয়ারী। তার কাছে জানতে চাওয়া হয় ইনিংসের শুরুতে কুশল মেন্ডিসকে করা রান আউট ম্যাচের গেম চেঞ্জার ছিল কি না।
জবাবে শামীম বলেন, ‘হ্যাঁ অবশ্যই, এখন আমরা উইন করেছি, ১-১ হয়েছে। ফিল্ডিংটা অনেক জরুরি আমাদের জন্য। এটা আসলে বেশি খুশি হওয়ার কিছু নেই। প্রতিদিনই এটা আমার জব।
পরে সিরিজ জেতার লক্ষ্যের কথা জানিয়ে শামীম জানান, ‘ওয়ানডে সিরিজে আমরা হেরে গেছি। টি-টোয়েন্টিতে এখন ১-১ আছে। সিরিজ জেতার সুযোগ আছে আমাদের। আশা করি যদি ভালো করতে পারি অবশ্যই সিরিজটা জিততে পারব ইনশাল্লাহ। জেতার আত্মবিশ্বাস সবসময় থাকে। জিততে পেরেছি এটা ভালো লাগছে।
নিজের ব্যাটিং প্ল্যান নিয়ে শামীম বলেন, ‘আমি ব্যাটিংয়ে গেলে সবসময় আমার প্ল্যান থাকে ইতিবাচক থাকার। রিস্ক নিতেই হবে কারও না কারও। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে রিস্কটা নিয়ে ফেলি। এবিডির (এবি ডি ভিলিয়ার্স) ব্যাটিং পছন্দ করি সবসময়। আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এই টি-টোয়েন্টি খেলাটাই এমন, যত বেশি ইতিবাচক থাকব আমি মনে করে তত ভালো।
প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। শেষ দিকে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম। জবাব দিতে নামা লঙ্কানদের প্রথম উইকেট ছিল রান আউট। সিরিজজুড়ে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন শামীম। বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশ তুলে নেয় ৮৩ রানের বড় জয়

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories