শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মালয়েশিয়াগামী ১১২ কর্মীকে বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ: তথ্যমন্ত্রী এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার বাংলাদেশের সার্বভৌমত্বের দিকে ভুলেও কেউ চোখ তুলে তাকাবেন না: আইনমন্ত্রী লেখাপড়ায় কোনো দুর্নীতি হবে না আর নকলও চলবে না : শিক্ষামন্ত্রী ঝালকাঠির খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু উন্নয়ন বঞ্চনায় ধুঁকছে সম্ভাবনাময় সীমান্ত বাণিজ্য পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা: বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৬ বার

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের মাটিতে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। অনেক আগেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের কারণে সেটিও আর সম্ভব হয়নি।
সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে এই বিশ্বসেরা অলরাউন্ডার।তবে মাঝে মাঝেই সাকিবের ফেরা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের। সম্প্রতি নতুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সাকিবের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচকরা।এবার সাকিব প্রসঙ্গে মুখ খুলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
তার ভাষায়,‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা। এখন সিদ্ধান্তটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর।’ তিনি আরও যোগ করেন,‘আগে কীভাবে চলত জানি না, তবে এখন বিসিবির বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের হাতে। তারাও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories