সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাসায় আটকে রেখে পতিতাবৃত্তি, ৯৯৯-এ কল করে উদ্ধার তরুণী

জেলা প্রতিনিধি, চাঁদপুর
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৪৬ বার

চাঁদপুর সদরের একটি বাসায় আটকে রেখে তরুণীকে পতিতাবৃত্তি করতে দীর্ঘদিন ধরে বাধ্য করে আসছিল এক দম্পতি। সর্বশেষ এই অত্যাচার থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সাহায্যে চান ভুক্তভোগী। পরে ৯৯৯-এর কলে চাঁদপুর সদর থানা পুলিশ ওই ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে।রোববার (২৫ জুলাই) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর থানার ওয়ারলেস স্কুলের পাশের একটি ভবন থেকে কান্নাজড়িত স্বরে এক তরুণী (১৮) ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তার বাড়ি চাঁদপুরের মতলব থানায়। সাড়ে তিন মাস আগে তাকে মাহি এবং তার স্বামী রিপন তাদের বাসায় কাজের কথা বলে নিয়ে আসে। কিন্তু তাকে দিয়ে ঘরের কাজের পরিবর্তে জোর করে পতিতাবৃত্তি করানো হচ্ছে।

এ ধরনের কাজ করতে অস্বীকার করলে তাকে মারধর করা হয়। সে কৌশলে এক খদ্দেরের ফোন থেকে টয়লেটে লুকিয়ে ৯৯৯ এ ফোন করে। কলার ৯৯৯-এর কাছে তাকে উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।আনোয়ার সাত্তার বলেন, ৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি চাঁদপুর সদর থানায় জানিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।পরে চাঁদপুর সদর থানার উপ-পরিদর্শক মো. রাশেদুজ্জামান ৯৯৯-কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করেছেন এবং আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির অভিযোগে মাহি আক্তার বর্ষা ওরফে মাকসুদা বেগম মাহি (২৬) এবং তার স্বামী রিপন গনিকে আটক করেছেন।এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories