বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

স্থগিত ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম, টুর্নামেন্ট আয়োজন নিয়ে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৬২ বার

ভারতের সবচেয়ে আলোচিত ও বাণিজ্যিকভাবে সফল ঘরোয়া ফুটবল লিগ ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) আপাতত বন্ধ হয়ে যাচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে লিগের আয়োজক প্রতিষ্ঠান ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)।
গতকাল শুক্রবার (১১ জুলাই) আইএসএলে অংশগ্রহণকারী ক্লাবগুলোর কাছে এক চিঠির মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকেও (এআইএফএফ) আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি।
মূল জটিলতা তৈরি হয়েছে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (এমআরএ) নামের একটি চুক্তিকে ঘিরে। এআইএফএফ ও এফএসডিএলের মধ্যে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। অথচ আগামী মৌসুমের আইএসএল মাঠে গড়ানোর কথা ছিল সেপ্টেম্বরে। ফলে, সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও আসরের এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আয়োজন এগিয়ে নিতে অনিচ্ছা প্রকাশ করেছে এফএসডিএল। চিঠিতে এফএসডিএল লিখেছে,‘এই পরিস্থিতিতে আমরা ২০২৫–২৬ মৌসুম নিয়ে কাজ করার অবস্থায় নেই। যত দিন না নতুন চুক্তি নিয়ে কোনো স্পষ্টতা আসে, তত দিন পর্যন্ত আসর স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল চুক্তিটি হয়েছিল ২০১০ সালে, ১৫ বছরের জন্য। সেই চুক্তির আওতায় প্রতিবছর ফেডারেশন পেয়ে আসছিল প্রায় ৫০ কোটি রুপি। এ অর্থ দিয়েই মূলত ফেডারেশনের দৈনন্দিন কার্যক্রম ও অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতা পরিচালিত হয়ে থাকে।
কিন্তু আপাতত নতুন চুক্তির পথও বেশ জটিল। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে এ মুহূর্তে এআইএফএফ নতুন করে এমআরএ সই করতে পারছে না। কারণ ফেডারেশনের গঠনতন্ত্র নিয়ে মামলাটি এখনো বিচারাধীন। নতুন গঠনতন্ত্র অনুমোদন না হওয়া পর্যন্ত এ ধরনের কোনো চুক্তি করতে নিষেধাজ্ঞা রয়েছে।
এমনকি গঠনতন্ত্র চূড়ান্ত হওয়ার পর নতুন কমিটি গঠনের সম্ভাবনাও রয়েছে—যারা ভবিষ্যতে এফএসডিএলের সঙ্গে নতুন করে সমঝোতায় যেতে পারে। তবে সবমিলিয়ে বেশ সময়সাপেক্ষ হওয়াতে ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ফুটবল লিগের ভবিষ্যৎ এখন অনিশ্চিত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories