মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

খালেদের আগুন ঝরানো স্পেলে রংপুরের গ্লোবাল যাত্রা বিজয়ের সুরে

ক্রীড়া ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৭ বার

গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স তাদের যাত্রা শুরু করল এক রোমাঞ্চকর জয়ে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়ে উজ্জ্বল সূচনা করল নুরুল হাসান সোহানের দল।
তবে এই জয়ের নায়ক একজনই খালেদ আহমেদ। আগুন ঝরানো পেস আর দুর্দান্ত লাইন-লেন্থে গায়ানার ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন এই ডানহাতি পেসার। তার দুরন্ত স্পেলেই জয় নিশ্চিত করে রংপুর।
সকালে টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ভালোই শুরু করেছিলেন সাইফ হাসান ও সৌম্য সরকার। কিন্তু সেই জুটি বেশিক্ষণ টিকেনি। গুড়াকেশ মোতির ঘূর্ণিতে ফেরেন সাইফ (১৮), এরপর সৌম্যও থামেন ৩৫ রানে।
এরপর তাণ্ডব চালান ইমরান তাহির। এক বলের ব্যবধানে আজমতউল্লাহ ওমরজাই ও ইয়াসির আলী রাব্বিকে ফিরিয়ে রংপুর শিবিরে নেমে আসে বিপর্যয়। অধিনায়ক সোহানও বেশিক্ষণ টিকতে পারেননি।
তবে ছয় নম্বরে নেমে দৃঢ়তার প্রাচীর গড়েন কাইল মেয়ার্স ও ইফতিখার আহমেদ। দুজনই পান জীবন, আর সেটাকেই কাজে লাগিয়ে গড়েন ৭৬ রানের অপরাজিত জুটি। তাদের ব্যাটেই রংপুর দাঁড় করায় লড়াই করার মতো সংগ্রহ, ১৬২ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানা ব্যাটিং শুরু করে ধীর গতিতে, আর সেই ছন্দ ভাঙে দ্রুত। ৮ রানেই ফিরিয়ে দেন গুরবাজকে, উইকেট শিকার করেন ওমরজাই।
জনসন চার্লস (৪০) কিছুটা চেষ্টা করলেও পাশে সঙ্গী পাননি। মঈন আলীও থেমে যান ২৭ রানে, দুর্দান্ত ক্যাচে তাকে ফেরান সোহান।
এরপর রানের চাপ আর রংপুরের বোলিং দাপট মিলিয়ে গায়ানার ইনিংসে নামে ধস। একে একে ফিরে যান রাদারফোর্ড, হেটমায়ার, প্রিটোরিয়াস, স্প্রিঙ্গার, আর শেষে ভিসে।
আর এই ধসের নেতৃত্বে ছিলেন খালেদ আহমেদ। ১৯তম ওভারে টানা দুই বলে দুটি উইকেট— প্রিটোরিয়াস ও স্প্রিঙ্গারকে ফিরিয়ে কার্যত কফিনে পেরেক ঠুকে দেন। শেষ উইকেটটা ছিল ওমরজাইয়ের শিকার, যিনি বোল্ড করে দেন ডেভিড ভিসেকে। গায়ানার ইনিংস থামে ১৫৪ রানে। ৮ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।
খালেদ আহমেদ ৪ উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক। ম্যাচসেরাও হন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories