মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

আকাশচুম্বি ক্লাব বিশ্বকাপ ফাইনালের টিকিট, চেলসিতে ইংলিশ তারকার বাজি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৫৫ বার

দর্শকসংখ্যায় ভাটা থাকলেও ক্লাব বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনার কমতি নেই। ফাইনালের টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকের। সর্বনিম্ন ৩১২ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮ হাজার টাকা! আর পজিশন অনুযায়ী রিসেল মার্কেটে টিকিটের মূল্য উঠেছে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত।
শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও চেলসি। ৭০ মিলিয়ন ডলার প্রাইজমানির এই ম্যাচে ফেভারিট ধরা হচ্ছে লুইস এনরিকের দল পিএসজিকেই। তবে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়েরার বাজি ধরেছেন চেলসির উপর।
পুরো আসরজুড়ে দারুণ ছন্দে রয়েছে পিএসজি। গ্রুপ পর্বে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারানোর পর শেষ ষোলোতে লিওনেল মেসির ইন্টার মায়ামিকে বিদায় করে দেয় তারা। এরপর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে ৪-০ গোলে। কোয়ার্টার ফাইনালে অসহায় আত্মসমর্পণ করে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র এক গোল হজম করেছে ফরাসি ক্লাবটি, সেখানে করেছে ১৬টি গোল। ৬ ম্যাচের মধ্যে ৫টিতেই পেয়েছে ক্লিনশিট।
ডিসেম্বরে শুরু এসএ২০ লিগের চতুর্থ আসর, ফাইনাল ২০২৬ এ
সৌদি প্রো লিগে আবারও যোগ হচ্ছে বড় বড় নাম!
টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ইতালির সামনে যে সমীকরণ
অন্যদিকে চেলসি তুলনামূলক সহজ পথেই পৌঁছেছে ফাইনালে। ব্রাজিলিয়ান ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার পাশাপাশি রক্ষণে কিছু দুর্বলতা থাকলেও আক্রমণে তা পুষিয়ে দিচ্ছে এঞ্জো মারেসকার শিষ্যরা। আর তাই ফর্মের তুলনায় ইতিহাস ও সম্ভাবনার দিক বিবেচনায় শিয়েরার আশাবাদী চেলসিকে নিয়েই।
ফাইনালের বিজয়ী দল পাবে ৪০ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮৭ কোটি টাকা। আর রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার। এর বাইরে অংশগ্রহণ ফি ও ম্যাচ ফিও পাবে উভয় দল।
সেমিফাইনালেও দর্শক টানতে হিমশিম খেতে হয়েছে আয়োজকদের। যেখানে ৫৮ হাজার টাকার টিকিট শেষমেশ বিক্রি করতে হয়েছে মাত্র ১৫০০ টাকায়। তবে ফাইনালের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ৩১২ ডলার থেকে শুরু করে ৮ হাজার ডলার পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে রিসেল মার্কেটে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories