বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে মালয়েশিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী দ্য অনারেবল আনিতা আনন্দ বৈঠকে করেছেন। বুধবার (৯জুলাই) বিকেল চারটার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এ বিষয়ে দু’দেশের সহযোগিতা ও আইনি প্রক্রিয়া আরও শক্তিশালী করার ব্যাপারে তারা আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ের সফর ও কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বৈঠককে বাংলাদেশ-কানাডা সম্পর্কের ক্ষেত্রে একটি গঠনমূলক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্ব ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply