মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

পাল্লেকেলেতে আজ ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৬৭ বার

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মঙ্গলবার (৮ জুলাই) মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ ১-১ সমতায় থাকায় এই ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বিকেল ৩টায়।
সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ব্যাটিংধসের কারণে ৭৭ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে ১৬ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাবাহিনী।
দুই দলেরই চোখ এখন শেষ ওয়ানডেতে। আজ বিকেল তিনটায় সোনালী ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজ ও চারিথ আসালঙ্কার দল।
পাল্লেকেলেতে মঙ্গলবার ইতিহাস গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডে জিততে পারলেই কেবল ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবে টাইগাররা।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ২টিতে, দুটিই ঘরের মাঠে। অন্যদিকে শ্রীলঙ্কা জিতেছে ৬টি সিরিজ। দুটি সিরিজ হয়েছে ড্র।
শ্রীলঙ্কার মাটিতে ৬টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এই মধ্যে ২০১৩ ও ২০১৭ সালে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছিল টাইগাররা, সিরিজের অন্য বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। বাকি ৪টিতে হয়েছে হোয়াইটওয়াশ।
চলতি সিরিজের আগে সর্বশেষ ২০১৯ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ওই সিরিজেও ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে এবার হোয়াইটওয়াশের শঙ্কা নেই।
শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের সুখস্মৃতি রয়েছে ২০২১ ও ২০২৪ সালের। ওই সময় ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories