মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

দেশে ফিরলেন নারী ফুটবলাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬২ বার

এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফিরেছে। রবিবার (৬ জুলাই) রাত পৌনে ২টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ দল পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে আফিদা-ঋতুপর্ণারা হাতিরঝিলের পথে রয়েছেন।
২০২২ ও ’২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়। এবার বাফুফের নিজস্ব বাসে এশিয়া কাপ নিশ্চিত করা দলের ছবি সাঁটানো হয়েছে। সেই বাসে করেই নারী দল সংবর্ধনা স্থল হাতিরঝিলে রওনা হয়েছেন।
বাফুফে হাতিরঝিলের এম্ফিথিয়েটারে এশিয়া কাপ নিশ্চিত করা নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে। তাই বিমানবন্দরে বাড়তি কোনো আয়োজন ছিল না। বাফুফে কর্তারা এয়ারপোর্টে নারীদের সাধারণ অভ্যর্থনা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories