মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

গোলরক্ষকের ভুলে হারল পালমেইরাস, সেমিতে চেলসিৎফিফা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৯ বার

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলো ইউরোপ চমক দিয়েছে। ম্যাচ হারিয়েছে, টুর্নামেন্ট থেকে বিদায়ও করেছে। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে চেলসির বিপক্ষেও চমকের সুযোগ ছিল পালমেইরাসেরও। কিন্তু গোলরক্ষক ওয়েভারটনের ভুলে ২-১ গোলে হেরেছে তারা। সেমিফাইনালে চলে গেছে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি।
শনিবার (৫ জুলাই) সকালে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৬ মিনিটে লিড নেয় চেলসি। গোল করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোলে পালমার। প্রথমার্ধে শুধু ওই গোলে নয় সুযোগ তৈরি ও ম্যাচ নিয়ন্ত্রণ বিবেচনায় পুরোটা এগিয়ে ছিল ব্লুজরা।
তবে দ্বিতীয়ার্ধে ১৮ বছর বয়সী তরুণ এস্তেভাও উইলিয়ামসের দারুণ এক গোলে সমতায় ফেরে পালমেইরাস। তিনি ৫৩ মিনিটে বক্সের কোনা থেকে বাঁ-পায়ের দারুণ শটে চেলসি গোলরক্ষককে বোকা বানান। টুর্নামেন্টে এস্তেভাওয়ের এটি প্রথম গোল। সেটাও আবার চেলসির বিপক্ষে। ক’দিন বাদেই যে ক্লাবে যোগ দিতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান।
সমতায় ফেরার পরও পালমেইরাস ব্যাকফুটে ছিল। তবে চেলসিকে সেভাবে গোলের সুযোগ দিচ্ছিল না আবেল পেরেইরার দল। বল ও ম্যাচের নিয়ন্ত্রণ রাখা ব্লুজরাও বারবার আক্রমণে উঠছিল। তবে চেলসির কপাল খোলে এবং পালমেইরাসের কপাল পোড়ে ব্রাজিল জাতীয় দলের তৃতীয় পছন্দের গোলরক্ষক ওয়েভারটনের ভুলে।
হারের পর হতাশ সতীর্থকে স্বান্তনা দেন এস্তেভাও। তিনি গোল করার পরও দল হেরেছে। ছবি: এএফপি
হারের পর হতাশ সতীর্থকে স্বান্তনা দেন এস্তেভাও। তিনি গোল করার পরও দল হেরেছে। ছবি: এএফপি
ম্যাচের ৮৩ মিনিটে গোলরক্ষকের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে পালমেইরাস। চেলসির লুইস গুস্ত বাঁ পায়ে ছোট করে শট নেন। তা পালমেইরাস ফুটবলারের পায়ে সামান্য লেগে ওয়েভারটনের সামনে পড়ে জালে চলে যায়। বল সামান্য বাক বদলানোয় বোকা বনে যান পালমেইরাস গোলরক্ষক।
এই জয়ে সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের। আল হিলালকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের ক্লাবটি শেষ চারে এসেছে। ক্লাব বিশ্বকাপে অংশ নিয়েছিল ব্রাজিলের চার ক্লাব। চার দলই শেষ ষোলোয় পা রেখেছিল। সেখান থেকে শেষ আটে পৌছে দুই দল। সেমিফাইনালে রইল বাকি এক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories