শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

ক্রিকেটে নজিরবিহীন ঘটনা ঘটাল অস্ট্রেলিয়া!

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৯৩ বার

উইন্ডিজের বিপক্ষে স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৪ উইকেটে হেরে গেছে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে উইন্ডিজ। ৭৫ বলে অপরাজিত ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন নিকোলাস পুরান। বাংলাদেশের স্থানীয় সময় ২৩ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টসে জিতে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। এরপরেই জানা যায়, দলের একজন স্টাফের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে! ব্যাস, ম্যাচ স্থগিত হয়ে যায়।

সেই ম্যাচের নতুন সূচি ঘোষণা করা হয় ২৪ জুলাই। ম্যাচটি যেখানে স্থগিত হয়েছিল সেখান থেকেই শুরু হয়। মানে টস জেতা অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামে। কিন্তু ম্যাচ শুরুর আগে ঘটে যায় এক নজিরবিহীন ঘটনা। টস হওয়ার পরে দলে ক্রিকেটার পরিবর্তন করে অস্ট্রেলিয়া। জোস হ্যাজেলউডের জায়গায় মাঠে নামেন ওয়েস আগার। এটা ছিল তার অভিষেক ওয়ানডে। টসের পর একাদশে পরিবর্তন আনার ঘটনা বিরল। তবে ওয়েস আগারকে নামানোর জন্য সম্মতি দেয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ২০০৯ সালে এমন ঘটনা ঘটেছিল। সেবার আঙুল ভেঙে যাওয়ার জন্য ব্র্যাড হ্যাডিন ছিটকে গিয়েছিলেন। গতকালের ম্যাচে আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস ১৮৭ রানে শেষ হয়ে যায়। অভিষিক্ত ওয়েস আগার ৩৬ বলে করেন ৪১ রান। অ্যাডাম জাম্পা করেন ৬২ বলে ৩৬ রান। জবাবে অতি সহজেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ উইকেট হাতে রেখে ৩৮ ওভারের মধ্যেই খেলা শেষ করে দেন নিকোলাস পুরানরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories