বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির আগে মহামান্য, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রুহুল কবির রিজভী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে সরকার কাজ করছে : ড. তিতুমীর ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিল বাংলাদেশ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু মালয়েশিয়ার জোহরে তিন কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪ মালয়েশিয়ায় বাংলাদেশি প্রকৌশলীদের চাকরি চান হাইকমিশনার

সিরিজের মাঝেই শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৩ বার

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল (শনিবার) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তার আগে আজ (শুক্রবার) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
মূলত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সিমন্স। দলের সঙ্গে থাকা একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। অর্থাৎ, আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাচ্ছে না টাইগাররা।
এ প্রসঙ্গে ঢাকা পোস্টকে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ইনশা-আল্লাহ ৭ তারিখ (জুলাই) ফিরে আসবেন তিনি।’
এর আগে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময় পাকিস্তানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব নিতে হবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ ছাড়া দলের সঙ্গে আছেন– পেস বোলিং কোচ শন টেইট এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে কলম্বোয়। পরবর্তীতে ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories