মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

বিয়ের ১১ দিনের মাথায় প্রাণ গেল পর্তুগালের তারকা ফুটবলারের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৬৭ বার

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফুটবলার দিয়োগো জোতা। আজ বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে সানাব্রিয়া অঞ্চলের কাছে দুর্ঘটনায় ঘটে। মাত্র ১০ দিন আগে রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের এই ফুটবলার।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, জোটা তার ভাই আন্দ্রে সিলভার সঙ্গে ভ্রমণ করছিলেন। এমন সময় তাদের গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে। এতে এক সঙ্গে দুই ভাই মারা যান। আন্দ্রে সিলভা পর্তুগালের ক্লাব পেনাফিয়েল এর হয়ে খেলতেন।
ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কাস্তিয়া ও লেওন অঞ্চলের জরুরি পরিষেবা কর্তৃপক্ষ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সড়ক থেকে ছিটকে পড়ে গাড়িটিতে আগুন ধরে যায় এবং সেই আগুন আশপাশের বনভূমিতেও ছড়িয়ে পড়ে।
২৮ বছর বয়সী এই তারকার অকাল মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েঙ্কা বলেন, ‘দিয়োগো জোটা ও আন্দ্রে সিলভার মৃত্যুতে পর্তুগাল ফুটবল ফেডারেশন এবং গোটা পর্তুগিজ ফুটবল জগত শোকাহত। সে শুধু একজন দুর্দান্ত খেলোয়াড় নয়, প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোটা ছিলেন এক অসাধারণ মানুষ।’
আরো বলেন ‘আমি ব্যক্তিগত ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমি দিয়োগো ও আন্দ্রের পরিবার, বন্ধু, লিভারপুল এফসি এবং পেনাফিয়েল ক্লাবের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।
তিনি আরও বলেন, ‘দুইজন চ্যাম্পিয়নকে হারালাম। দিয়োগো ও আন্দ্রে সিলভার এই অনুপস্থিতি পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং আমরা প্রতিদিন তাদের উত্তরাধিকারকে সম্মান জানাতে সর্বোচ্চ চেষ্টা করবো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories