শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম

ফোন পেয়ে মাত্র আড়াই মিনিটে ঘটনাস্থলে পৌঁছাল দুবাই পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৮৮ বার

বিশ্বের অনেক দেশের পুলিশ বিভাগই মানুষের বিপদে পাশে দাঁড়ানো নিয়ে প্রশংসিত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বিভাগ অন্যতম। এবার দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পুলিশ ইমার্জেন্সি কল রিসিভ করার সাথে সাথেই মাত্র ২.৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে গেল।

জানা গেছে, চৌকস এ  দুবাই পুলিশ বিগত তিন মাসে হটলাইনে (৯৯৯) ১.১৭ মিলিয়ন কল রিসিভ করে। তাইতো পৃথিবীর সেরা দুবাইয়ের এ পুলিশ বিভাগ। অত্যন্ত জরুরি (এক্সট্রিম ইমার্জেন্সি) যেকোনো পরিস্থিতিতে ঘটনাস্থলে ২ মিনিট ৩৩ সেকেন্ডের মধ্যে পৌঁছানো সত্যিই বিরল ঘটনা। ইর্মাজেন্সি স্পটে পৌঁছানো যেখানে তাদের টার্গেট থাকে ৬ মিনিট, সেখানে তারা পৌঁছে যান মাত্র তিন মিনিটের আগেই। গত তিন মাসে ইমার্জেন্সি কল নম্বর ৯৯৯-এ দুবাই পুলিশ ১১ লক্ষ ৭০ হাজার কল পেয়েছে যার ৯৯.৬% উত্তর ১০ সেকেন্ডের মধ্যে তারা দিয়েছেন। নন ইমার্জেন্সি কল নং ৯০১-এ দেয়া কলের ৯৪.২% রেসপন্স করেছে পুলিশ ১০.৪৫ মিনিটে, যার টার্গেট থাকে ৩০ মিনিট।

এদিকে আবুধাবী পুলিশ শুধুমাত্র ঈদুল আজহার ছুটিতে ৩৮ হাজার কল রিসিভ করেছেন এবং খুব কম সময়ে ঘটনাস্থলে পৌঁছে গেছেন। দুবাই ও আবুধাবি পুলিশের যানবাহন বহরে আছে অত্যাধুনিক যন্ত্রপাতি ও ডিভাইস সমৃদ্ধ বিশ্বের নামি-দামি ব্র্যান্ড আর মডেলের গাড়িসহ নানা যন্ত্রপাতি। আছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থার ডিভাইস, মোবাইল ও ওয়্যারলেস সিস্টেম।  

বিশ্বের অন্যতম সেরা পুলিশের তালিকায় দুবাই ও আবুধাবি পুলিশ রয়েছে। অপরাধ দমনে ক্ষিপ্রতা ও দক্ষতার গুণে তাই প্রায় জিরো ক্রাইমের দেশ সংযুক্ত আরব আমিরাত। সূত্র : খালিজ টাইমস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories